অন্যান্য

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে পালিয়েছে তার স্বামী। আজ (সোমবার) ভোরে সিদ্ধিরগঞ্জ উপজেলার হিরাঝিল এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনাস্থল থেকে রক্তমাখা চাদর ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী রনির ভাই, বোন ও ভাবীকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে সোমবার ভোর রাতে স্বামী রনি ও তার স্ত্রী মাকসুদার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রনি মাকসুদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকারে প্রতিবেশী ও আত্মীয়রা এসে গুরুতর আহত অবস্থায় মাকসুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাকসুদা ঢাকা জেলার ভাষাণটেক এলাকার মৃত আলী হোসেনের মেয়ে। সুমন নামে তার ৯ বছরের এক ছেলে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এস.আই সামছুল আলম জানান, ঘটনার পর থেকে ঘাতক রনি পলাতক রয়েছে। তার ভাই নান্নুকে জিজ্ঞাবাদের জন্য অাটক করা হয়েছে। পুলিশ ঘাতক স্বামী রনিকে গ্রেফতারের চেষ্টা করছে।

বিষয়:নারায়ণগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…