চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক অবিচ্ছেদ্য সত্ত্বা: স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক অবিচ্ছেদ্য সত্ত্বা। এ সত্ত্বাকে কখনই পৃথক করা যাবে না।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে “বাঙ্গালির মুক্তিসংগ্রামে ফজিলাতুন নেছা মুজিব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ এ সভার আয়োজন করে।

Banglabid

স্পিকার বলেন, মুজিব ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন সংগ্রামে নিত্যদিনের সাথী। তার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ় মনোবল ও অসীম সাহস প্রতিনিয়তই বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছে বাংলার মানুষের মুক্তিসংগ্রামে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মনে প্রাণে একজন আদর্শ বাঙালি নারী ছিলেন। স্বামীর রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বান্তকরণে সহযোগিতা করেছেন তিনি।  আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোগে চিকিৎসার ব্যবস্থা করা, কারাগারে আটক নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়া ও পরবিার-পরজিনদের যেকোন সংকটে পাশে দাঁড়াতেন তিনি। ইতিহাসে তাই শেখ ফজিলাতুন নেছা মুজিব কেবল একজন সাবেক রাষ্ট্রনায়কের সহর্ধমিনীই নন, বাঙালির মুক্তি সংগ্রামে অন্যতম এক স্মরণীয় অনুপ্ররেণাদাত্রী। 

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া।

Reneta

উইমেন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শাহনাজ মুন্নী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গমাতাবঙ্গমাতার জন্মবার্ষিকীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগকে ‘অলআউট’ নেমে যেতে ওবায়দুল কাদেরের আহ্বান

পরবর্তী

ট্রাফিক সপ্তাহ: চতুর্থ দিনে ৭৬,৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

পরবর্তী

ট্রাফিক সপ্তাহ: চতুর্থ দিনে ৭৬,৮৭১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি সিআইডির হাতে গ্রেপ্তার

সর্বশেষ

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT