চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে বিডি সাইক্লিস্টের ভিন্নমাত্রার সাইক্লিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকাল সাড়ে আটটায় যাত্রা শুরু। ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি হয়ে জাতীয় শহীদ মিনার। ফিরতি পথের যাত্রা, নীলক্ষেত, মিরপুর রোড ধরে আবার মানিক মিয়া অ্যাভিনিউনিতে ফেরত আসা। স্বাধীনতা উদযাপনের এই ছিল বিডি সাইক্লিস্টদের আয়োজন। হাজার কয়েক সাইক্লিস্ট যোগ দিয়েছিল এই উদযাপনে।

পথিমধ্যে ‘বাংলাদেশ! বাংলাদেশ!’ স্লোগান। যাতে যুক্ত হয়েছেন প্রথমবারের মতো এ আয়োজনে অংশ নিতে আসা আট বছরের ফিদেল অনন্য থেকে শুরু করে বছর বছর অংশ নেওয়া নুসরাত জাহান দিনাও।

ফিদেল প্রথম শ্রেনীর ছাত্র। আর দিনা গৃহিনী। একজন গেছে মোহাম্মদপুর থেকে আরেকজন এসেছে ওয়ারি থেকে। এমন হাজার কয়েক সাইক্লিংপ্রেমী একসঙ্গে প্রদক্ষিণ করে আসল শহরের বড় একটি অংশ। ২০১১ সাল থেকে ফি বছর স্বাধীনতা দিবসে এমন আয়োজন করছে বিডি সাইক্লিস্ট নামের এই গ্রুপটি। যাদের মূল নেশাই হল সাইকেল চালানো।

শখের বসে শুরু হয়েছিল। পরে দেশের জন্যেই তারা নিয়ে এসেছে অনন্য সম্মানও। গত বছর ডিসেম্বরে বিজয়ের দিনে তারা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে ‘লঙ্গেস্ট সিঙ্গেল লাইন অব বাইসাইকেল মুভিং’ ক্যাটেগরিতে নতুন বিশ্ব রেকর্ড গড়ে।

বাংলাদেশের সাইক্লিস্টদের বৃহৎ সংগঠনটি সে দিন এক হাজার ১৮৬ জন সাইক্লিস্ট নিয়ে একক সারিতে সাইকেল চালিয়ে এই রেকর্ড গড়ে। পরে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর অফিশিয়াল সাইটেও এর আনুষ্ঠানিক ঘোষণাও আসে। এর আগে ৯৮৪ জন নিয়ে এই রেকর্ডটি ছিলো বসনিয়ার অধিকারে।

স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে বিডিসাইক্লিস্ট-এর মডারেটর ফুয়াদ আহসান চৌধুরী বলছেন, এবারেরটি তাদের সপ্তম আয়োজন। তবে সবচেয়ে বড় আয়োজন নয়। এর আগের বছরগুলোতে এর চেয়েও বড় আয়োজন তারা করেছেন বলে জানান তিনি।

Reneta

“গত কাল রাতেও তো নানা দিক থেকে ফোন করে আমাদেরকে বলা হয়েছে আপনারা তাহালে র‌্যালি করছেনই! না করলে হতো না,” বলছেন ফুয়াদ।

কেউ কেউ বলেছেন, রুটটা একটু ছোট করা যায় না। কিন্তু আমাদের সাইকেলিস্টরা এসব বাধা মানবে কেন? সামনের দিনে আরো বড় আয়োজনের প্রতিশ্রুতির কথাও জানান ফুয়াদ।

শুধু স্বাধীনতা দিবস নয়; বিজয় দিবস আর পহেলা বৈশাখের মতো দিনগুলোতেও তাদের থাকে বর্ণিল পোশাকে সজ্জিত সব বয়সী সাইক্লিস্টদের নিয়ে আনন্দ উদযাপনের রাইড আর শহর প্রদক্ষিণ।

২০১১ সালে প্রতিষ্ঠিত “বিডিসাইক্লিস্টস” বাংলাদেশের প্রথম এবং প্রধানতম সাইক্লিং কমিউনিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিডিসাইক্লিস্টস গ্রুপের সদস্যসংখ্যা বর্তমানে প্রায় ৭০,০০০।

প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বস্তরের মানুষের মাঝে সাইক্লিংকে জনপ্রিয় করার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বিডিসাইক্লিস্টস। ব্যস্ততম শহর ঢাকাতেও সাইকেল যে দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে যাতায়াতের একটি উপযোগী মাধ্যম হতে পারে সেই ধারণাটির সফল প্রবর্তকও এই গ্রুপটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইকেল র‌্যালি
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT