চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে বলিউড অভিনেতার ‘বাংলাদেশ’কে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

বলিউডের নামজাদা অভিনেতা যশপাল শর্মা। নির্মাতা তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবির মধ্য দিয়ে প্রথমবার বাংলা ভাষার ছবিতে কাজ করেছেন। পেয়েছেন সব শ্রেণি মানুষের প্রশংসা। বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসার বিপরীতে প্রতিদানও কম দেননি এই অভিনেতা! ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শত মাইল দূরে বসেও তাই বাংলাদেশকে স্মরণ করলেন ‘রাউডে রাঠোর’ খ্যাত এই অভিনেতা।

গেল বছরের ২৬ মার্চ ‘ফাগুন হাওয়ায়’ ছবিতে শুটিং করতে বাংলাদেশেই ছিলেন যশপাল। স্বাধীনতা দিবসের এই দিনে তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের কার্যালয়ে। ছিলেন সারা দুপুর। ‘ফাগুন হাওয়ায়’-এর শুটিং অভিজ্ঞতা ছাড়াও বলিউডে কাজের অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন তিনি।

তবে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন ‘বাংলাদেশ’ নিয়ে। আর সেদিন স্বাধীনতা দিবস হওয়ায় । চ্যানেল আইয়ের ব্যবস্থাপনায় তাকে নিয়ে যাওয়া হয় শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনারে।

শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে প্রায় ত্রিশ মিনিট ঘুরে ঘুরে দেখেছিলেন যশপাল। তাকিয়ে ছিলেন মিনারের মধ্যকার বিশাল লাল বৃত্তটির দিকে। এই প্রতিবেদককে সেদিন তিনি বলেছিলেন, ‘ফাগুন হাওয়ায়’ কাজ করার সময় শহীদ মিনার সম্পর্কে জেনেছি। দেখার ইচ্ছে ছিল। খুব ভালো লেগেছে নিজের চোখে সেই ঐতিহাসিক শহীদ মিনারটি দেখে।

আগ্রহ প্রকাশ করেছিলেন স্বাধীনতার স্মৃতিস্তম্ভটি দেখতে। কিন্তু ওইদিন রাতের ফ্লাইটেই ভারতে চলে যাওয়ার সিডিউল থাকায় যাওয়া হয়নি সাভারের স্মৃতিসৌধটি দেখতে। তবে বেঁচে থাকলে, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ভবিশ্যতে কাজের উছিলায় এলে অবশ্যই বাংলাদেশের স্মৃতি বিজড়িত চিহ্নগুলো দেখে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন যশপাল।

গেল বছরের এই দিনটির কথা স্মরণ করিয়ে দিতেই, স্মৃতিকাতর হলেন যশপাল। এর কিছুক্ষণ পরেই সোশাল মিডিয়ায় গেল বছরে বাংলাদেশ অবস্থান কালে মোবাইলে সংরক্ষিত কিছু ছবি পোস্ট করেন তিনি। আর লিখেন, ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলাদেশ’!

ট্যাগ: তৌকীর আহমেদফাগুন হাওয়ায়বলিউডবাংলাদেশযশপাললিড বিনোদনস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের ২৮০ মিলিয়নের টোপ, প্রস্তুতি নিচ্ছেন এমবাপেও

পরবর্তী

স্বাধীনতা দিবসে অভিযাত্রীর ‘অদম্য পদযাত্রা’

পরবর্তী
পদযাত্রা

স্বাধীনতা দিবসে অভিযাত্রীর ‘অদম্য পদযাত্রা’

ভালোবাসা আর কৃতজ্ঞতায় জাতি স্মরণ করলো মুক্তিযুদ্ধের লাখো শহীদদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন: দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগস্ট ২৭, ২০২৬

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT