চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা ঘোষণার পর কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসন জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
Catalan independence supporters rally with flags in a crowded street. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা ঘোষণার পর পরই কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসন জারি করেছে স্পেন সরকার। শুক্রবার স্বায়াত্ত্বশাসিত অঞ্চলটির সংসদ স্বাধীনতা ঘোষণা করে। এর ঘণ্টাখানেকের কম সময়ের মধ্যেই মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে কাতালোনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়ের নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে।

রয়টার্স জানায়, কাতালোনিয়ার সংসদে স্বাধীনতা ঘোষণার পর কয়েক হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। তারা ‘স্বাধীনতা স্বাধীনতা’  বলে চিৎকার করতে থাকে এবং ঐতিহ্যের গান গাইছিলো। সংসদে ৭০ জন সদস্যের ভোটে জয়ী হয়ে স্বাধীনতা ঘোষণা করা হয়।

সেসময় স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কাতালোনিয়ার বৈধতা পুনরুদ্ধারের প্রতিজ্ঞা করেন।

কিছুক্ষণ পরই কাতালোনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে সিনেট।

প্রধানমন্ত্রী রাহয় এখন তার মন্ত্রীসভার মাধ্যমে কাতালোনিয়া শাসনের পদক্ষেপ নেবেন। তাদের প্রথম কাজ হবে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করা এবং পুলিশ বাহিনীকে কেন্দ্রের নিয়ন্ত্রণে আনা।

এদিকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা ও কেন্দ্রের পাল্টা ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ইউরোপীয়ান কাউন্সিল ও যুক্তরাষ্ট্র।

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ব্রাসেলসে বলেছেন, কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা তাদের ওপর কোন প্রভাব ফেলবে না। তারা শুধু মাদ্রিদের কেন্দ্র সরকারের সঙ্গেই লেনদেন করবে।

যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, মাদ্রিদের ভূমিকা স্পেনকে ঐক্যবদ্ধ রাখবে এবং কাতালোনিয়া ছিল স্পেনের অখন্ড অংশ।

ট্যাগ: কাতালোনিয়ার স্বাধীনতাস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে

পরবর্তী

কে বলেছে ভূত নেই? আসল ভূতদের চিনে নিন

পরবর্তী
অন্ধকারে ভুতুড়ে বাড়ির ভয়ঙ্কর দৃশ্য, রহস্যময় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কে বলেছে ভূত নেই? আসল ভূতদের চিনে নিন

কাতালোনিয়ায় স্বাগত জানানো হচ্ছে ফুটবল ভক্তদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনার ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT