চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

স্বাধীনতা কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চট্টগ্রাম আবাহনীকে পেল আরামবাগ। শাখাওয়াত হোসেন রনির স্পটকিকে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী শনিবার টুর্নামেন্টের ফাইনালে আরামবাগের মুখোমুখি হবে চট্টগ্রামের আকাশী-নীল বাহিনী।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আধিপত্য ছিল আবাহনীরই। যদিও প্রথম সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। ১১ মিনিটে গোলরক্ষকের ব্যর্থতায় ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন মোহাম্মদ হেলাল।
মূর্তিকারিগর

ম্যাচের ৪০ মিনিটে আবাহনীর পেনাল্টি পাওয়া নিয়ে হয়ে যায় একপ্রস্ত নাটক। সুশান্ত ত্রিপুরার শট গোললাইনে রহমতগঞ্জের মোজাম্মেল হোসেনের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সিদ্ধান্তের প্রতিবাদে দলকে খেলা ছেড়ে চলে আসতে বলেন রহমতগঞ্জ কোচ কামাল বাবু। উত্তেজনার এক পর্যায়ে খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট।

শেষ পর্যন্ত স্পটকিক থেকে গোল করে আবাহনীকে স্বস্তিতে বিরতিতে নিয়ে যান ফরোয়ার্ড রনি।

দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েছিল রহমতগঞ্জও। শামীম রেজা ফাউলের শিকার হলে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে ৭১ মিনিটে ইলিয়াসের স্পটকিক ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম আবাহনীস্বাধীনতা কাপ ফুটবল ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT