আদালত

স্বাক্ষর জালিয়াতি: জামিন নিতে আসা করিমকে পুলিশে দিলেন হাইকোর্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগরীর কেন্দ্রস্থলে একটি বিশাল ভবন ও তার সামনে একটি প্রতিমা দেখা যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিবের সিল-স্বাক্ষর জালিয়াতির মামলায় জামিন নিতে আসা লালমনিরহাটের করিম মিয়াকে পুলিশে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ করিম মিয়ার আগাম জামিনের আবেদন খারিজ করে আদেশ দেয়। এসময় আদালত থেকেই করিম মিয়াকে রমনা থানার পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমজাদ হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সিল-স্বাক্ষর জালের ঘটনায় তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। সে মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেও করিম মিয়া পলাতক ছিলেন। একপর্যায়ে তিনি হাইকোর্টের আগাম জামিন আবেদন করেন। আজ সে আবেদনটির শুনানির পর আদালত জামিন না দিয়ে করিম মিয়াকে রমনা থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

বিষয়:জালিয়াতি পুলিশ হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…