চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তি ফিরছে পেঁয়াজে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:০১ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

বাজারে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আর এতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দামে অনেকটা লাগাম টানা গেছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। স্মরণকালের ইতিহাসে পেঁয়াজের রেকর্ড দামে বেশ অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল সরকারকে। সেই দাম নিয়ন্ত্রণে রাখতে বিদেশ থেকে উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করতে হয়েছিল।

যদিও তা নিয়ে নানা বিতর্ক আছে। বাজার সংশ্লিষ্টরা দাবি করেছেন, উড়োজাহাজে পেঁয়াজ আমদানি করে বাড়তি দাম কমানো যায়নি। মূলত স্বাভাবিকভাবেই দাম কমেছে পেঁয়াজের। তাদের যুক্তি এই সময়টায় সারাদেশেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে উঠে যায়। আর এ কারণেই কমেছে পেঁয়াজের দাম। তবে যেভাবেই হোক না কেন; দামটা কমেছে। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে সাধারণ মানুষ।

বাজারে আসা মুড়ি কাটা পেঁয়াজ বর্তমানে মান ভেদে বিক্রি হচ্ছে ৭০ টাকার মধ্যে। কমেছে আমদানি করা নানান জাতের পেঁয়াজের দামও। এই যখন বাজারের অবস্থা রোববার সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কেজিপ্রতি ১০ টাকা কমিয়ে কাল থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করার ঘোষণা দিয়েছে। পেঁয়াজ সঙ্কট ঠেকাতে এতদিন ট্রাকে করে খোলা বাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছিল টিসিবি।

Banglabid

সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য এটা সুখবরই বটে। আমরা জানি, গত সেপ্টেম্বরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। তারপর থেকেই যেন পেঁয়াজের বাজারে আগুন লাগে। ব্যাপকভাবে দাম বাড়তে বাড়তে তা এক সময় আড়াই’শ টাকাও ছাড়িয়ে যায়। এ জন্য বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ উঠে। তবে নানামুখী উদ্যোগ নিয়েও তখন দাম বাড়া ঠেকাতে পারেনি সরকার।

আমরা মনে করি, এক্ষেত্রে চাহিদা, উৎপাদন এবং আমদানির হিসাবে বড় ধরনের কারসাজি বা গোজামিল ছিল। সে কারণেই মূলত ওই সঙ্কট তৈরি হয়েছিল। তারই সুযোগ নিয়েছে অসাধু কিছু ব্যবসায়ী। তবে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে যেন সাধারণ মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী আর নেই

পরবর্তী

তাঁর তুলনা তিনি নিজেই

পরবর্তী

তাঁর তুলনা তিনি নিজেই

‘এত বর্বর ও পৈশাচিক ঘটনা বুঝতে পারিনি’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT