চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বস্তির বিকেলের মাঝে তামিম বিভ্রম

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৫:৪৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

মায়াবী বিভ্রম নাকি যন্ত্রণার? দ্বিতীয়টিই হওয়ার কথা। কিন্তু সৌম্য সরকারের হাসি দেখে তা মানা গেল না। তামিমও মুখ লুকিয়ে হাসলেন। যেন বলে গেলেন ‘শেষ বিকেলের মায়াবী বিভ্রমে’ পড়ে ওই কাজ করেছেন! দিনশেষে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ১৩৩ রানে থামলেও মুমিনুলের সাজঘরে ফেরা অস্বস্তি আরেকটু বাড়িয়েছে।

লাক্সান সান্দাকানের লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করতে চেয়েছিলেন তামিম। উইকেটের পেছন থেকে কট-বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। বল কোথায় তামিম ঠাওর করতে পারেননি। চকিতে পপিং-ক্রিজ ছেড়ে রানের জন্য ছোটেন। ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। উইকেটরক্ষক নিরোশান ডিকেওয়াল্লা ততক্ষণে উইকেট ভেঙে দিয়েছেন!

বিভ্রমের এই দৃশ্যটুকু বাদ দিলে গল টেস্টের দ্বিতীয় দিন ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। তামিম ব্যক্তিগত ৫৭ রানে ফেরার আগে উদ্বোধনীতে স্বস্তি এনে দেন। সৌম্যকে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়েন। উদ্বোধনীতে এটি এখন পর্যন্ত বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। প্রথম দুটো তামিম-ইমরুলের। একটি ২২৪, জিম্বাবুয়ের বিপক্ষে এবং অন্যটি ১২৬ রানের জুটি, ইংল্যান্ডের বিপক্ষে।

‘বহুল আলোচিত’ সৌম্য সরকার শুরুতে একটু নড়বড়ে ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে বড় স্কোরের পথে আছেন। দিন শেষ করার সময় তার সংগ্রহ ৬৬। সঙ্গে অধিনায়ক মুশফিক আছেন ১ রানে।

এর আগে শ্রীলঙ্কা সবকটি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৪ রান করে। বাংলাদেশের সফল বোলার মিরাজ। ২২ ওভার বল করে ১১৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন তরুণ স্পিনার। ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজ ২৫ ওভারে দুই উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ৬৮। সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন সাকিব আল হাসান। ৩২ ওভারে ১০০ রান খরচায় এক উইকেট তার। শুভাশিস রায় প্রথমদিন এক উইকেট নিয়েছিলেন। তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।তাসকিন ফিরিয়েছেন একজনকে।

লঙ্কানরা বড় স্কোর গড়ে কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে। প্রথম দিন শুভাশিসের বলে শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটসম্যান একাই করেছেন ১৯৪। আসিলা গুনারত্নে মিডলঅর্ডারে ৮৫ করে তাকে সঙ্গ দেন। নিরোশান ডিকেওয়াল্লা করেন ৭৫। অর্ধশতক পেয়েছেন দিলরুয়ান পেরেরাও (৫১)।

দ্বিতীয় দিন পর্যন্ত উইকেট খুব একটা বিরূপ আচরণ করেনি। কিন্তু শেষ বিকেলে স্পিনাররা বেশ টার্ন পেয়েছেন। তৃতীয় দিন থেকে হেরাথ আর সান্দাকান ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

এই মাঠে কাপ্তান মুশফিকের ডাবল সেঞ্চুরি করার নজির আছে। আর সাজঘরে বসে আছেন ক্রিকেটের তিন সংস্করণে নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসান। আশার বেলুন তাই উড়তেই পারে। লঙ্কা থেকে বাংলায়!

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবন্ধী নারীদের অধিকার সুরক্ষা এবং সম-অধিকারের দাবিতে মানববন্ধন

পরবর্তী

লিটনের রেকর্ড ভাঙতে ওপেনিংয়ে তুষার চমক

পরবর্তী

লিটনের রেকর্ড ভাঙতে ওপেনিংয়ে তুষার চমক

উইকিলিকসের তথ্য ফাঁসের ঘটনায় টেক জায়ান্টদের প্রতিক্রিয়া

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT