চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভোটার উপস্থিতি কম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। তবে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম, কিছু কিছু ভোট কেন্দ্র ছিল একেবারেই ভোটারশূন্য। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এই ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। তবে কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, দিন বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে পারে।

সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় কিছু কেন্দ্রে এখনও কোন ভোটার উপস্থিতি নেই। উত্তরার আইইএস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোটার সংখ্যা ৮ হাজার থাকলেও সকাল ১১টা ৭০টির কাছাকাছি ভোট পরেছে। গুলশান মানারাত স্কুল এন্ড কলেজে জাল ভোট দেয়ার সময় এক তরুণীকে আটক করা হয়েছে বলে জানা যায়।  বাড্ডার বিভিন্ন এলাকায় কাউন্সিলর প্রার্থীদের তৎপরতায় কিছু ভোটারের উপস্থিতি চোখে পড়ে।

১১টা ৩০ মিনিটের দিকে রামপুরার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে বলে জানিয়েছে প্রিজাইডিং অফিসার।

বৃষ্টিভেজা সকালে উত্তরার প্রায় ভোটারশূন্য কেন্দ্র নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদের প্রার্থী আতিকুল ইসলাম।

বিএনপিসহ অধিকাংশ দলের নির্বাচন বর্জনে এমনিতেই এ উপ-নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টির কারণে ভোটের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।

ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ৩৮২ জন। এর মধ্যে মেয়র পদে ৫ জন। দুই সিটিতে ৩৬টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে মোট প্রার্থীর সংখ্যা ৩১০ জন। উত্তর ও দক্ষিণ সিটিতে ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল পদে প্রার্থীর সংখ্যা ৬৯ জন।

এর মধ্যে ডিএনসিসির ১৮টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১৬ জন, সমসংখ্যক ওয়ার্ডে ডিএসসিসি’র সাধারণ কাউন্সিলর প্রার্থী ১২৫ জন। অন্যদিকে ডিএনসিসি’র ৬টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৫ জন এবং ডিএসসিসিতে ২৪ জন।

এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হলেও কাউন্সিলর পদে দলীয় স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের আতিকুল ইসলাম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদ, বাঘ প্রতীক নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) থেকে শাহিন খান, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) আনিসুর রহমান দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রহিমের প্রতীক টেবিল ঘড়ি।

ঢাকা উত্তর সিটিতে সাধারণ ওয়ার্ড ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, মোট ভোটকেন্দ্র ১ হাজার ২৯৫টি এবং ভোটকক্ষ ৬ হাজার ৪৮২টি। এতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৬৩ হাজার ৫৩০ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৭২ হাজার ৯১ জন। মেয়র পদে পুরো উত্তর সিটিতে নির্বাচন হচ্ছে। আর সাধারণ ৫৪টি ওয়ার্ডের মধ্যে সম্প্রসিারিত ১৮টি ওয়ার্ডে এবং সংরক্ষিত ১৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে।

ছবি- সাকিব উল ইসলাম

ট্যাগ: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিভোটগ্রহণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কয়েকটি জানাজা শেষে শাহ আলমগীরের দাফন হবে উত্তরায়

পরবর্তী

এক মলাটে ‘মাশরাফী সাকিবের ছেলেবেলা’

পরবর্তী

এক মলাটে ‘মাশরাফী সাকিবের ছেলেবেলা’

আরও রঙিন তারুণ্য নির্ভর গরমের পোশাক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT