রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় দেড়’শ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা।
সেসময় তাদের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন স্বর্ণ ব্যবসায়ী গৌরাঙ্গ ঘোষ। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আসিফ নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে।
গৌরাঙ্গ ঘোষ রাতে দোকান বন্ধ করে স্বর্ণের ব্যাগ নিয়ে তার বাসায় যাওয়ার পথে কয়েকজন যুবক প্রথমে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে তার পায়ে গুলি করে স্বর্ণ ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।






