চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বর্ণমানব’ এর সাফল্যের পর চ্যানেল আইয়ে এবার ‘স্বর্ণমানব ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গত বছর (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হয় বিশেষ নাটক ‘স্বর্ণমানব’। প্রচারের পরই ব্যাপক সাড়া পরে। টেলিভিশনে একাধিকবার সম্প্রচারও হয় নাটকটি। শুধু তাই নয়, চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলেও এটি দেখা হয় প্রায় ৪০ লাখ বার।

স্বর্ণমানবের এমন সাফল্যের পর বছর ঘুরে এবার আসছে ‘স্বর্ণমানব ২’। যার রচনা, চিত্রনাট্য ও সার্বিক নির্দেশনায় আছেন কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খান। ‘স্বর্ণমানব’ এর মতো এই নাটকটিও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

‘স্বর্ণমানব ২’ প্রচার হবে আসন্ন আন্তর্জাতিক কাস্টমস দিবসে (২৬ জানুয়ারি) চ্যানেল আইয়ের পর্দায়। চলতি সপ্তাহেই সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। যার অভিজ্ঞতা চ্যানেল আই অনলাইনকে জানালেন তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ।

‘স্বর্ণমানব ২’ এর শুটিং অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, স্বর্ণচোরাকারবারি নিয়ে গল্পের নাটক দর্শক এতো পছন্দ করবে সেটা গেল বছর ‘স্বর্ণমানব’ নির্মাণ না করলে আঁচ করতে পারতাম না। এরজন্য কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের মহাপরিচালক ড. মইনুল খানের প্রতি কৃতজ্ঞতা। তিনি উদ্যোগী না হলে এমন কাজ হয়তো দর্শক পেতো না। এবারও তার লেখা গল্প ও চিত্রানাট্যে তৈরী হয়েছে ‘স্বর্ণমানব ২’।

‘স্বর্ণমানব ২’ নাম দেয়া হলেও নাটকটি কোনোভাবেই ‘স্বর্ণমানব’-এর সিক্যুয়াল নয়। নতুন কাহিনি, নতুন চরিত্র আর নতুন ভাবনাই পাওয়া যাবে এ নাটকে। নির্মাতা জানান, নতুন কাহিনি নিয়ে ‘স্বর্ণমানব ২’ নির্মাণ হলেও বিমানবন্দর কেন্দ্রীক স্বর্ণ চোরাকারবারির ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবারের নাটকটিও। আশা করছি ‘স্বর্ণমানব’ এর সফলতাকেও ছাড়িয়ে যাবে এটি।

নাটকটির সারসংক্ষেপ জানিয়ে নির্মাতা বলেন, নাটকে দেখানো হবে শরীফ নামের একজন স্বর্ণচোরাকারবারিকে। যে স্বর্ণ চোরাচালানের দায়ে দুই বছর জেল বাস করে সুস্থ জীবনে ফেরে। স্ত্রী রূপাকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু পূর্বের চোরাকারবারি গ্যাং তার নতুন জীবনে হানা দেয়। তাকে স্বর্ণচোরাকারবারি করতে বাধ্য করে। কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করা হয়, নানা রকম হুমকি ধামকি দিয়ে রাজি করানো হয়। কোনো উপায়ান্তর না দেখে ধীরে ধীরে স্বর্ণ চোরাচালানেই নামতে হয় শরীফকে। কিন্তু শরীফ চায় স্ত্রী রূপার সঙ্গে একটি সুস্থ ও সুন্দর জীবন। এমন অবস্থায় ঘটতে থাকে নানা চমকপ্রদ ঘটনা, সাসপেন্স আর টুইস্টে ভরপুর ‘স্বর্ণমানব ২’ এর শেষটুকু। তবে কি সুস্থ জীবনে ফিরতে পারবে শরীফ? স্বর্ণ চোরাকারবারি গ্যাংদের সাথে টেক্কা দিতে পারবে সে? নাকি আবার জেলবাস তার জীবনে? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত!

Reneta

‘স্বর্ণমানব’ এর প্রধান চরিত্রে মোশাররফ করিমকে দেখা গেলেও ‘স্বর্ণমানব ২’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। যাকে এই নাটকে দেখা যাবে শরীফ নামে। নাটকে শরীফের স্ত্রী রূপার চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়াও নাটকে আছেন শতাব্দী ওয়াদুদ, আরমান পারভেজ মুরাদ, সুজাত শিমুল, আমানুল হক হেলাল, কচি খন্দকারসহ ছোট পর্দার আরো বেশ কয়েকজন পরিচিত মুখ।

স্বর্ণমানব-২ এর প্রমোশনাল ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়াত মাহমুদকাস্টমসচঞ্চল চৌধুরীচ্যানেল আইতিশালিড বিনোদনস্বর্ণমানব
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT