চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরূপে কুক, চেনারূপে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ইংল্যান্ডের সবচেয়ে সফল টেস্ট ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। কিন্তু বেশ কিছুদিন ধরেই হাসি নেই তার ব্যাটে। হাসি ছিল না ইংল্যান্ডেরও। অবশেষে স্বরূপে ফিরলেন কুক, চেনারূপে দেখা মিলল ইংলিশদেরও। সাবেক অধিনায়কের ক্লাসিক সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে অ্যাশেজে হোয়াইটওয়াশ এড়ানোর পথ খুঁজছে সফরকারীরা।

মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩২৭ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে ইংলিশদের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। কুক ১০৪ ও অধিনায়ক জো রুট ৪৯ রানে অপরাজিত আছেন।

বুধবার ব্যাটিং করতে নেমে দলীয় ৩৫ রানে ওপেনার মার্ক স্টোনম্যানকে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে কুক আর জেমস ভিন্সের ব্যাটে ধাক্কা সামলানের চেষ্টা করে তারা। দুজন দ্বিতীয় উইকেটে তোলেন ৪৫ রান।

দলীয় ৮০ রানে ভিন্স বিদায় নিলে চাপে পড়ে ইংলিশরা। সেখান থেকে দেয়াল হয়ে দাঁড়ান কুক ও অধিনায়ক রুট। তৃতীয় উইকেটে দুজনে অবিচ্ছিন্ন ১১২ রানের জুটি গড়েছেন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সফরকারীরা।

কুক তুলে নেন ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি। টেস্টে সর্বাধিক শতকের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে এখন তিনি।

টানা ১০ ইনিংস পর পাওয়া কুকের হাফসেঞ্চুরিটা সেঞ্চুরিতে পূরণ করা ছিল বেশ রোমাঞ্চকর। দিনের এক ওভার বাকি থাকতে ৯৩ রানে দাঁড়িয়েছিলেন। নির্ঘুম রাত কাটাতে চাননি বলেই অজি অধিনায়ক স্টিভ স্মিথের করা ওভারে দুই চার মেরে শতক পূর্ণ করেন। অস্ট্রেলিয়ায় এটি তার পঞ্চম সেঞ্চুরি। সেইসঙ্গে অজিদের বিখ্যাত পাঁচটি ভেন্যুতেও সেঞ্চুরি করলেন কুক।

Reneta

আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কান সাবেক মাহেলা জয়বর্ধনের টেস্টে ১১,৮১৪ রানের সংগ্রহ টপকে গেছেন। কুকের রান এখন ১১,৮১৬।

এর আগে প্রথম ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। আগের দিন ৬৫ রানে অপরাজিত থাকা স্মিথ আউট হন ৭৬ রানে। শেষদিকে টিম পেইন ছাড়া কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ৪টি, জেমস অ্যান্ডারসন ৩টি ও ক্রিস ওকস দুটি উইকেট নেন। এদিন অষ্টম বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ১০০ উইকেট পাওয়ার গৌরব অর্জন করেছেন অ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT