চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্র মন্ত্রণালয়-পুলিশের সমন্বয়ের অভাবে পলাতক মানবতাবিরোধী আসামীরা গ্রেফতার হচ্ছে না

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৪:৫৬ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামীদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারী পরোয়ানা তামিল করার দায়িত্ব পুলিশের, দায়িত্ব আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু গ্রেফতার না হওয়ার জন্য সমন্বয়ের অভাব আছে বলে মন্তব্য করেছে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক বলেন, “পলাতক আসামীর ব্যাপারে শুধু আমরা না, ভুক্তভোগী, মামলার সাক্ষী এবং যারা মামলাটির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, তাদের সবার মাঝেই কিছুটা হতাশা কাজ করে। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়ে ইনস্পেকটর জেনারেলের কাছে একটি কপি যায়। এবং আরেকটি কপি যায় সংশ্লিষ্ট জেলার সুপার, অথবা শহর হলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে।”

তদন্ত সংস্থা জানিয়েছে পলাতক আসামীদের গ্রেফতারের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে আবারও চিঠি দেবেন তারা।

গাইবান্ধা ও কুষ্টিয়্রা জামায়াতের ৬ কর্মীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে তারা।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, একাত্তরে জামায়াতের কর্মী গাইবান্ধার পলাতক আবদুল জব্বার মন্ডল ও জাছিজার রহমান খোকা ১৯৭২ সালে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার হলেও তাদের বিচার হয়নি।

এছাড়া পলাতক আবদুল ওয়াহেদ মন্ডল, মোন্তাজ আলী ব্যাপারী, আজগর হোসেন খান এবং একমাত্র আটক রনজু মিয়াসহ সবাই একাত্তুরে জামায়াতের কর্মী ছিলেন। তাদের বিরুদ্ধে গাইবান্ধার বিভিন্ন স্থানে ২২ জনকে হত্যা, নির্যাতন, বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক জানান, মামলার এক বছরের মধ্যেই প্রতিবেদন দেয়া হচ্ছে।

Reneta

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামীদের বিষয়ে তদন্ত সংস্থা জানায়, এ পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ২২ জন; এর মধ্যে একজন মারা গেছে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত ২ জনসহ বিচারের বিভিন্ন পর্যায়ে পলাতক আছে মোট ৫৭। ওই একজন ছাড়া বাকিদের গ্রেফতারের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী উচ্চ পর্যায়ে কমিটি গঠনের পর সভা হয়েছে ১৩টি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT