স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভাড়াটিয়া পরিষদের ৪ দফা দাবি

ব্যাচেলর ছেলেমেয়েদের বাড়িভাড়া পেতে ভোগান্তি, বাড়িওয়ালাদের নির্যাতন ও হয়রানি বন্ধে ব্যবস্থাসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে ভাড়াটিয়া পরিষদ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ বাহারানে সুলতান বাহারের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি পেশ করেন।
পরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ।
স্মারকলিপিতে শহরে বসবাসরত ব্যাচেলর ভাড়াটিয়াদের আবাসনের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






