চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া পরিশোধে দেরি হওয়ায় ভাড়াটিয়াকে বেধড়ক মারধর

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৫৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

খুশি বেগম। বয়স ৪৮। টাঙ্গাইল শহরের শিমুলতলিতে ভাড়া বাসায় থাকেন। উপার্জনের একমাত্র মাধ্যম অন্যের বাড়িতে কাজ করা। ভাড়া দিতে দেরি হওয়ায় এমন একজন অসহায় মধ্যবয়সী নারীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে বাসার মালিকের বিরুদ্ধে।

পেটানোয় আহত হয়ে খুশি বেগম হাসাপাতালে চিকিৎসা নিতেও আতঙ্কিত। বাড়ির বাইরে বের হওয়া নিরাপত্তাহীনতা মনে করছেন ওই নারী। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি।

খুশি বেগম অভিযোগ করেন, টাঙ্গাইল শহরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়া খুশি বেগমকে (৪৮) বেধড়ক পেটালেন বাসার মালিক রনি, তার ভাই রুবেল, বোন চাদনী, রনির স্ত্রী শিউলী।

বুধবার বিকেলে রাস্তা থেকে ধরে নিয়ে রনি ও তার পরিবারের সদস্যরা তাকে বেদড়ক মারধর করেন বলে অভিযোগ করেন খুশি বেগম।

খুশি বেগম আরও জানান, শহরের শিমুলতলী মান্নান উকিলের বাসায় খুশি বেগম, সাজেদা বেগমসহ চার মহিলা বাসা ভাড়া করে থাকতেন। গত তিন মাস আগে সাজেদা বেগমসহ দুজন পালিয়ে যায়। পরে খুশি বেগমের বাসা ভাড়া দিতে কষ্ট হওয়ায় মান্নান উকিলের বাসা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। গত মাসে বাসা ছেড়ে দেওয়ার সময় খুশি বেগমের কাছে বাসা ভাড়া দাবি করেন রনি। তিন হাজার টাকা মধ্যে দুই
হাজার টাকা পরিশোধ করেন খুশি। বাকি এক হাজার টাকার পরিবর্তে খুশি বেগমের টিভি রেখে দেন রনি। টাকা দিয়ে টিভি নেওয়ার কথা জানায় খুশিকে।

গত বুধবার খুশি বেগম রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাড়ার অবশিষ্ট টাকা দাবি করেন রনি। টাকা দিতে না পারায় রনিসহ পরিবারের সদস্যরা তাকে চুল ধরে টেনে হিচড়ে তাদের বাসায় নিয়ে যায়। কক্ষের দরজা বন্ধ করে খুশি বেগমকে বেধড়ক পেটায় তিনি।

Reneta

এসময় খুশি বেগমের কাছে থাকা দুই হাজার টাকা ও দুটি কানের দুল খুলে নেন রনির পরিবারের সদস্যরা। পরে খুশি বেগম কাঁদতে কাঁদতে থানায় অভিযোগ করতে গেলে তাকে হাসপাতালে চিকিৎসার সনদ আনতে পাঠায়। হাসপাতাল থেকে খুশি বেগম সনদ আনার সময় তার হাতে থাকা সনদ ছিনিয়ে নেয় রনিসহ ৭/৮ জন লোক। তারপরও কৌশলে হাসপাতালের নার্সের সহযোগিতায় কিছু ঔষধ লিখে নিয়ে চলে আসেন।

এ ব্যাপারে খুশি বেগম বিচার দাবি করেন।

অভিযুক্ত রনি বলেন, খুশির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এসব অভিনয় করছেন। আমি তাকে ডেকে ভাড়ার কথা জিজ্ঞেস করেছি।

বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বলেন, বিষয়টি আইন বহির্ভুত। আইন নিজ হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। ভাড়ার টাকার জন্য একজন নারীকে মারধর করা কোনভাবেই উচিৎ হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাড়াটিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রটারডাম ল্যাবে প্রথম বাংলাদেশি

পরবর্তী

সেলফি তুলতে গিয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

পরবর্তী

সেলফি তুলতে গিয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

এই পুঁজিতে সেমির পথ খুলবে বাংলাদেশের?

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT