চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরশ্রুতির আবৃত্তি প্রযোজনা ‘ধরিত্রী’র তৃতীয় মঞ্চায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

‘পৃথিবী আমাদের সম্পত্তি নয়, আমরা পৃথিবীর। একে আমরা পূর্ব পুরুষের কাছ থেকে পাইনি, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ধার করেছি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী রেড ইন্ডিয়ানদের এক নেতা ১৮৫৪ সালে এমন কথা লিখেছিলেন।

যে কথার প্রাসঙ্গিকতা আজও ফুরাবার নয়। এ কথাগুলোর সারাংশকে ধ্রুব ধরেই তৃতীয়বারের মত মীর মাসরুর জামান রনির গ্রন্থনায় ‘ধরিত্রী’ নামে ব্যতিক্রমী একটি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে স্বরশ্রুতি।

Banglabid

এর আগেও দুইবার ‘ধরিত্রী’ নামে ব্যতিক্রমী আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে স্বরশ্রুতি। শনিবার ছিলো ‘ধরিত্রী’র তৃতীয় মঞ্চায়ন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রকৃতি নিয়ে এই আবৃত্তি অনুষ্ঠান।

যেখানে আবৃত্তি পরিবেশন করেন মো. আহকাম উল্লাহ, মীর মাসরুর জামান রনি, প্রণয় পলিকার্প রোজারিও, আশরাফুল আলম রাসেল, সেগুফতা ফারহাৎ সেঁজুতি ও জিনিয়া ফেরদৌসসহ মোট ৪১ জন আবৃত্তি শিল্পী।

Reneta

 মার্কিন সরকার রিজার্ভ ফরেস্ট তৈরির জন্য রেড ইন্ডিয়ানদের সিয়াটলের আবাসভূমি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলে, তখনকার মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন পিয়ার্সকে লেখা চিঠিতে ওই রেড ইন্ডিয়ান নেতা লেখেন, পৃথিবী আমাদের সম্পত্তি নয়, আমরা পৃথিবীর। একে আমরা পূর্ব পুরুষের কাছ থেকে পাইনি, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ধার করেছি।’

ওই চিঠিকে অন্যতম শ্রেষ্ঠ পরিবেশবাদী দলিল বলা হয়ে থাকে। কাব্যিক বিন্যাসে লেখা চিঠিটির সাহিত্যমূল্যও অসাধারণ। সেখান থেকেই ‘ধরিত্রী’র আয়োজন করা হয়েছে বলে জানান স্বরশ্রুতির সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি।

এমন আয়োজন নিয়ে তিনি আরো বলেন, আমরা চাই, স্বরশ্রুতি’র নিবেদন ‘ধরিত্রী’ প্রিয় বাসভূমির জন্য আমাদের মমতাকে আরও একটু জাগিয়ে তুলুক। পৃথিবীর ক্ষতি করে, ছোট বড় এমন যেকোনো কাজ থেকে আমাদের ফেরাক। তাহলে ভালো মন্দ মিলিয়ে এ পরিবেশনার উদ্দেশ্যটি অন্তত সফল হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধরিত্রীমীর মাসরুর জামান রনিসেমি লিডস্বরশ্রুতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানসিটি-লিভারপুলের জয়, ম্যানইউ’র হোঁচট

পরবর্তী

ডেম্বেলেতে রক্ষা বার্সেলোনার

পরবর্তী

ডেম্বেলেতে রক্ষা বার্সেলোনার

ব্রেক্সিট-খসড়া চুক্তি-ইইউ সম্মেলন

ব্রেক্সিটের খসড়া চুক্তিতে অনুমোদন দিতে কাউন্সিল প্রেসিডেন্টের আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT