চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ আমার কাছে পরীক্ষার মতো: সালওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে সিনেমায় এসেছেন নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সালওয়া অভিনীত সম্প্রতি সেই সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে সালওয়ার বিপরীতে অভিনয় করছেন ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ চ্যাম্পিয়ন এ কে আজাদ।

নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত সালওয়া। অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, জেনেছি সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। সত্যি ভীষণ আনন্দিত হয়েছি। এখন বড়পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।

নিজের প্রথম সিনেমাটিকে এই নায়িকা দেখছেন ‘পরীক্ষা’র মতো করে। বলেন, একেবারে নতুন হিসেবে সিনেমায় অভিনয় করেছি। ভালো করার চেষ্টার কোনো কমতি রাখিনি। সিনেমাটি আমার কাছে পরীক্ষার মতো। ভালোভাবে পরীক্ষা দিয়েছি ফলাফলের অপেক্ষায় আছি।

এই সিনেমার পর তুমি আছো তুমি নেই, বীরত্ব, বুবুজান নামে আরও তিনটি সিনেমায় কাজ করেছেন সালওয়া। সবগুলোই মুক্তির অপেক্ষায়।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির পরিকল্পনা নিয়ে জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে মুক্তির সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, তাই একটু ভেবে চিন্তেই মুক্তির তারিখ ঠিক করবো। ইচ্ছে আছে নভেম্বর অথবা ডিসেম্বরেই মুক্তি দেয়ার।

Reneta

স্বপ্নে দেখা রাজকন্যার সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালের ১২ জুলাই। ২০২০ সালের মাঝামাঝি এসে সব কাজ শেষ হয়। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত চিত্রনাট্যকার সুদীপ্ত সাইদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন প্রমিত রাফাত।

এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমি মিথিলা চিকন আলিসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়এ কে আজাদ সেতুনিশাত নাওয়ার সালওয়ামারুফ আকিবরেবেকালিড বিনোদনসালওয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

মে ১৪, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান মামলা: ইনুর বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে আলোচনা ছিল দারুণ: ট্রাম্প

মে ১৪, ২০২৬

জাবিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

১৪২ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫৫ হাজারের বেশি হজযাত্রী

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT