চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন এবং মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রথমে জাজিরার নাওডোবা পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে নদীশাসন কাজের উদ্বোধন করেন তিনি। পরে মাওয়া পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে সেতুর মূল কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় কোস্টগার্ডের একটি জাহাজে জাজিরা থেকে মাওয়া যাওয়ার পথে পদ্মানদীর মাঝামাঝি ৭ নম্বর পিলারের পাইলিং কাজ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এর আগে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সকাল ১১টার দিকে জাজিরা পৌঁছান তিনি। 

Banglabid

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে দুর্নীতি কোথায় হয়েছে তা জানতে চেয়ে বিশ্বব্যাংকের কাছে প্রশ্ন রাখেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আজ পর্যন্ত বিশ্বব্যাংক প্রমাণ করতে পারেনি বাংলাদেশ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করেছে। কারণ তাদের কাছে এমন কোনো তথ্য-প্রমাণ নেই যে তারা আমাদেরকে জানাবে।’

২০১৮ সালের মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। নিজস্ব অর্থায়নে এটি এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প। এর জন্য খরচ হবে প্রায় ২৮ হাজার কোটি টাকা।

এ সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হবে দক্ষিণাঞ্চল। এই সেতুতে ট্রেনও চলবে। এশিয়ান হাইওয়ের পথ হিসেবেও সেতুটি ব্যবহৃত হবে।

Reneta

পদ্মা সেতুর নির্মাণ কাজ ৫টি ভাগে বিভক্ত। এরমধ্যে রয়েছে; মূল সেতু, নদী শাসন, দু’টি লিংক রোড এবং অবকাঠামো (সার্ভিস এলাকা) নির্মাণ। এর মধ্যে মূল নির্মাণ কাজ পাইলিং ও নদীশাসন।

মূল সেতু নির্মাণে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনকে নিয়োগ দেয়া হয়েছে। নদীশাসনের জন্য গত চার মাস ধরে মাটি পরীক্ষা ও খনন কাজ চলছে। সেতুতে মোট ৪২টি পিলার থাকবে। পিলারের ওপর স্টিলের স্প্যান বসানো হবে। সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে।

নদী শাসনের জন্য চীনের সিনোহাইড্রো কর্পোরেশনকে নিয়োগ দেয়া হয়েছে। অার বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড নির্মাণ করবে দুটি অ্যাপ্রোচ রোড ও অবকাঠামো।

বাংলাদেশ সেনাবাহিনী, বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন অ্যান্ড অ্যাসোসিয়েটস সেতুর নির্মাণ কাজ তদারকি করবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেন দূতাবাসে হামলাকারীদের সবাই নিহত

পরবর্তী

ফাইনালের লড়াইয়ে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

পরবর্তী

ফাইনালের লড়াইয়ে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

‘শিক্ষায় বাংলাদেশের অর্জন প্রশংসনীয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT