স্বপ্নের সারথি শাহ আলমগীর
শাহ আলমগীরের স্বপ্নের সারথি বইয়ের প্রচ্ছদ, যেখানে তার ছবি ও বইয়ের শিরোনাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতীয় প্রেসক্লাবে বুধবার দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীরকে নিয়ে ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সোহরাব হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কুদ্দুস আফ্রাদ ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক এবং চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান। সহকর্মী এবং বিশিষ্টজনদের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।






