প্রয়াত বরেণ্য সাংবাদিক ও পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর স্মরণে প্রকাশিতব্য একটি স্মারক বইয়ের জন্য লেখা আহ্বান করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি বইটি প্রকাশ পাবে।
বইটি প্রকাশে অধ্যাপক আ আ ম স আরেফীন সিদ্দিক, ফরিদুর রেজা সাগর, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, সোহরাব হাসান, সাইফুল আলম, নাসিমুন আরা মিনু, আবদুর রহমান, অধ্যাপক মফিজুল ইসলাম ও প্রয়াত শাহ আলমগীরের সহধর্মিনী ফৌজিয়া বেগম মায়ার সমন্বয়ে স্মারকগ্রন্থ সম্পাদনা পর্ষদ গঠন করা হয়েছে।
প্রয়াত শাহ আলমগীরের স্বজন, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধাদের কাছে স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান করা হয়েছে। লেখা পৌঁছাতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর ২৮ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।







