বাংলাদেশ

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আছে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার মত পরিবেশ বাংলাদেশে রয়েছে। নির্বাচন কমিশনই স্বাধীনভাবে কাজ করে নির্বাচন করতে পারে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন, ভারত থেকে কাউকে অবৈধ বাংলাদেশি হিসেবে এদেশে পাঠানো হবে না।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময়ে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাতকারটি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩৫ মিনিটের এ সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বঙ্গবন্ধুর সময়কালসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে।

দীর্ঘ দিন ভারতের আসামে বসবাস করা বাঙ্গালী নাগরিকদের নাগরিকত্ব সংকট নিয়েও বাংলাদেশের অবস্থান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…