চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর চরিত্রে নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
বিনোদন
A A

মান্টো ও বাল ঠাকরের পর ফের বায়োপিক নির্ভর ছবিতে অভিনয় করতে চলেছেন ভারতের অন্যতম মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।

তবে এবার যেন তেন কোনো চরিত্রে নয়, বরং ভারতের সবচেয়ে বিতর্তিক ও স্বঘোষিত ধর্মগুরু আসারামের চরিত্রে অভিনয়ের কথা শোনা যাচ্ছে নওয়াজের। খবরটি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন ‘তনু ওয়েডস মনু’ সিনেমার প্রযোজক সুনীল।

বলিউডের বক্স অফিস সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে ‘বায়োপিক’! গেল কয়েক বছরের বক্স অফিসের দিকে নজর দিলে দেখা যাবে, সবচেয়ে আয় করা ছবিগুলোর তালিকায় বায়োপিকের সংখ্যাধিক্য! আর সেই কারণেই হয়তো বিতর্কিত আসারামের চরিত্রটি বেছে নেয়া হচ্ছে।

উশিনর মজুমদারের ‘গড অব সি : দ্য কাল্ট’ উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হবে আসারাম বাপুকে নিয়ে ছবিটি। যেখানে ‘দ্য ক্লাউট এন্ড ডাউনফল অব আসারাম বাপু’ অর্থাৎ, তার উত্থান ও পতনের কাহিনী তুলে ধরা হবে।

ধর্মগুরুর চরিত্রটির জন্য উশিনরের প্রথম পছন্দ ছিল অনুপম খের ও নাসিরউদ্দিন সাহা। তবে পরে তার মনে হয় যে বিতর্কিত এই ধর্মগুরুর চরিত্রের জন্য নওয়াজউদ্দিনই সেরা। তবে এটা নিয়ে কোন সন্দেহ নেই যে অনুপম খের ও নাসিরউদ্দিন সাহা দুইজনই অসাধারণ অভিনেতা।

সারাবিশ্ব জুড়ে বিতর্কিত এই ধর্মগুরুর প্রায় ৪ কোটি ভক্ত রয়েছে। কিন্তু তারপরেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণের মামলা রয়েছে। ২০০৩ সালে প্রথম তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। যার রায়ে ২০১৮ সালে  তিনি দোষী সব্যস্ত হন।  বর্তমানে তিনি জেলে রয়েছেন। তবে এই কাণ্ডে শুধুমাত্র আসারামই অভিযুক্ত নন, সাথে তার ছেলে নারায়ণ সাইও অভিযুক্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ মামলানওয়াজ উদ্দিন সিদ্দিকীনওয়াজউদ্দিনবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT