চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেস বেলুনে মহাবিশ্ব ভ্রমণে যাবে মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

মহাবিশ্বের একের পর এক অজানা রহস্যের উন্মোচন অবাক করে দেয় পৃথিবীর মানুষকে। মহাবিশ্বের সেসব রহস্য দৃশ্যমান করে তুলতে থ্রিডি পদ্ধতিতে মহাবিশ্বের ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন এই অজানার প্রতি আরও আগ্রহী অরে তোলে সবাইকে। কিন্তু এবার ভিজ্যুয়ালি এই অনুভূতি নেয়া নয় বরং মানুষ সরাসরি এই রহস্য দেখতে পাড়ি জমাতে পারবে মহাবিশ্বে।

এমন তথ্যই জানিয়েছে পৃথিবীর শীর্ষস্থানীয় বিলাসবহুল স্পেসফ্লাইট এক্সপেরিয়েন্স কোম্পানি হিসেবে খ্যাত স্পেস পার্সপেক্টিভ। সম্প্রতি তারা একটি ভবিষ্যত স্পেস বেলুন ‘স্পেসশিপ নেপচুন’ উন্মোচন করেছে যার মাধ্যমে যাত্রীদের ছয় ঘণ্টার একটি রাউন্ড-ট্রিপ ভ্রমণের মাধ্যমে মহাকাশের প্রান্তে নিয়ে যাওয়া হবে এবং আবার ফিরিয়ে আনা হবে৷ খবর এনডিটিভি’র।

নেপচুনের আরোহন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ৯৯ শতাংশ উপরে এবং মহাকাশের প্রান্তে অবস্থিত বলে জানিয়েছে সংস্থাটি।

এর ওয়েবসাইটের তথ্য মতে, এবার মহাকাশ ভক্তরা তাদের এই মহাবিশ্ব যাত্রায় নেপচুনের একটি আরামদায়ক লাউঞ্জের ভিতরে থেকে পৃথিবীর ৩৬০ডিগ্রি ভিউ পেতে পারে। এই মহাকাশযানের ইন্টেরিওর ডিজাইনকে অত্যাধুনিক শৈলী হিসেবে বর্ণনা করেছে কোম্পানিটি এবং তারা বর্তমানে এর ইন্টেরিওর সেটিংস এবং ভ্রমণকারীরা এতে চেপে যে সব দৃশ্য দেখতে পাবেন তার ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করেছে।

কোম্পানিটির মতে, স্পেসশিপ নেপচুন হল ‘বিশ্বের একমাত্র কার্বন-নিরপেক্ষ মহাকাশযান’। স্পেস পার্সপেক্টিভ তার সুইশ কেবিনের চিত্র প্রকাশ করেছে এবং তারা ২০২৪ সালের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ শুরু করবে বলে আশা করছে।

Reneta

এর ওয়েবসাইট অনুসারে, মহাকাশে ভ্রমণ ইচ্ছুকদের প্রতি সিট এক লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার খরচ বহন করে এই ভ্রমণ উপভোগ করতে হবে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ছয় ঘণ্টার এই যাত্রায় স্পেসশিপ নেপচুনের ৩৬০ ডিগ্রি প্যানোরামিক উইন্ডোগুলো সমস্ত কোণ থেকে পৃথিবী এবং নক্ষত্র দেখার সুযোগ করে দিবে।

বিলাসবহুল এই লাউঞ্জের ভিতরে চেয়ার, টেবিল, খাট এবং একটি ককটেল মেনু থাকবে। এতে স্কাইলাইট সহ একটি বাথরুমও রয়েছে। স্পেসশিপটিতে একটি টেলিস্কোপ, ইন্টারেক্টিভ স্ক্রিন এবং ওয়াইফাই সংযোগও থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাকাশ ভ্রমণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবেশীর হামলায় আহত বৃদ্ধ মৃত্যুর সাথে লড়ছেন

পরবর্তী

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

পরবর্তী

রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ

ঈদের দিন থেকে ফ্রি’তে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT