চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জাপানী ধনকুবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
জাপানি ধুনকুবের

জাপানের উদ্যেক্তা ইউশাকু মায়েজাওয়া এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। এর মধ্য দিয়ে মহাকাশ ভ্রমণে বিলিয়নিয়ারদের তালিকায় যোগ হলেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়: ৪৬ বছর বয়সী ইউশাকু মায়েজাওয়া একাধারে উদ্যোক্তা, অনলাইন ফ্যাশন ব্যবসায়ী, শিল্প সংগ্রাহক। তার সঙ্গে ভ্রমণে ইয়োজো হিরানোও যাচ্ছেন। মহাকাশ ভ্রমণের এ সময়ে তারা ১২ দিন সেখানে অবস্থান করবেন।

ইউশাকু ও হিরানোকে বহনকারী রকেটটি পরিচালনা করবেন রুশ নভোচারী আলেক্সান্ডার মিসুরকিন।

ইউশাকু জানান, তারা দু’জনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানের সময় সেখানকার প্রাত্যহিক ঘটনা ভিডিও আকারে ক্যামেরাবন্দী করার পরিকল্পনা করেছেন। পরে সেসব ভিডিও ইউশাকুর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।মহাকাশে গলফ খেলাসহ তাদের ১০০টি ভিন্ন ভিন্ন পরিকল্পনা রয়েছে।

জাপান থেকে ইউশাকু ও হিরানোর আগে আর কেউ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণে যাননি। এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর রাশিয়া মহাকাশে বিদেশি পর্যটক পাঠাচ্ছে। যদিও গত অক্টোবরে রোজকসমস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার একজন চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রীকে পাঠায়। ওই সময় তারা প্রথমবারের মতো মহাকাশে চলচ্চিত্রের দৃশ্য ধারণ করেন।

Reneta

ইউশাকু মায়েজাওয়া ১৯৯৮ সালে স্টার্ট টুডে নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার মধ্যদিয়ে ডিজিটাল মাধ্যমে ব্যবসা শুরু করেন। তিনি পরে ২০০৪ সালে ই-রিটেলার জোজোটাউনের সাথে ফ্যাশনে যোগ দেন এবং ৩০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বিলিয়নিয়ার হয়ে ওঠেন। ফোর্বস ম্যাগাজিন তাকে জাপানের ৩০তম ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাকাশ ভ্রমণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুটের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশ্ন চ্যাপেলের, প্রশংসা স্বদেশি কামিন্সের

পরবর্তী

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অভিযোগ

পরবর্তী
জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা আলালের বিরুদ্ধে জয়পুরহাট থানায় অভিযোগ

ষোলোয় মেসি-এমবাপেদের সামনে পড়তে হতে পারে রিয়ালকে

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT