চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন থেকে পুরো ইউরোপে দ্বিতীয় দফায় মহামারির শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

দ্বিতীয় দফায় করোনাভাইরাস এ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় পুনরায় সর্তক হচ্ছে ইউরোপের দেশ স্পেন। নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। দুই সপ্তাহের জন্য রাত্রিকালীন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কাতালোনিয়া অঞ্চল।

এছাড়া স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপকভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো ইউরোপে মহামারি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে স্পেন ফেরত সবাইকে ১৪ দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে নরওয়ে ও যুক্তরাজ্য। স্পেন ভ্রমণে সতর্কতা জারি করেছে ফ্রান্স। ফ্রান্স ও জার্মানিতেও করোনার সংক্রমণ হঠাৎ বেড়েছে।

Banglabid

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার দেশটিতে ৯০০ জনেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়। দ্বিতীয় বিভাগ পর্যায়ের একটি ফুটবল দলের ২৮ জনের করোনা শনাক্ত হয়।

সরকারি কর্মকর্তারা জানান, স্পেনে দ্বিতীয় দফা সংক্রমণ ঢেউয়ের আঘাত হানতে যাচ্ছে করোনাভাইরাস।

এ ব্যাপারে স্পেন সরকারের ভাইরাস বিশেষজ্ঞ মারিয়া হোসে সিয়েরা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দুই সপ্তাহের মধ্যে আমাদের সংক্রমণের হার তিন গুণ বেড়েছে।’

Reneta

মারিয়া বলেছেন, ‘আমরা দ্বিতীয় ঢেউ দেখতে পারি, তবে আগামী সপ্তাহগুলোতে কী ঘটে, তা আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। বার্সেলোনা ও জারাগোজার মতো বড় শহরগুলোর সাধারণ মানুষের মধ্যে ভাইরাস সংক্রমিত হচ্ছে।’

স্পেনের রাজধানী মাদ্রিদেও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। ইউরোপজুড়ে গত দুই দিনে ২ লাখ ৮০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত জুনে করোনার সংক্রমণ কমে আসায় লকডাউন প্রত্যাহার করে নেয় স্পেন। তবে গত বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় আবার সংক্রমণ শুরু হওয়ায় আঞ্চলিক কর্মকর্তারা নতুন করে পদক্ষেপ নিচ্ছেন।

এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ৬২ লাখ ৭ হাজার ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ছয় লাখ ৪৮ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপকরোনাকরোনাভাইরাসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেয়েটাকে হত্যা করা হয়েছে, আমরা বিচারের জন্য ঘুরছি’—ফিমার মায়ের কান্না

আগস্ট ১১, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আগস্ট ১১, ২০২৬

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

আগস্ট ১১, ২০২৬

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT