স্পেনের বার্সেলোনা শহরের একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে ভবনটির দ্বিতীয় তলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে।
তবে ঠিক কী কারণে ভবনটিতে এতো বড় বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি। গ্যাসের বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে দেশটির বিশেষজ্ঞরা।
বিস্ফোরণের পর ভবনটি এবং আশেপাশের অন্যান্য ভবন থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে স্পেনের কর্তৃপক্ষ।








