চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে কোন ফর্মেশনে খেলাবেন হিয়েরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আসর শুরু হওয়ার ৫৬ ঘণ্টা আগে কোচ হুলেন লোপেতেগি বরখাস্ত হয়েছেন। বিশ্বকাপে স্পেনকে সামলানোর দায়িত্ব বর্তেছে স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরার উপর। লোপেতেগির অপরাজিত দলকে পরাজয় থেকে দূরে রাখতে পারবেন হিয়েরা?

দায়িত্ব পেয়েই হিয়েরা ঘোষণা দিয়েছেন লোপেতেগির ফর্মেশনে উনিশ-বিশের বেশি ফারাক ঘটবে না। আসলে বিশ্বকাপের মতো আসরে দ্রুত এক ফর্মেশন থেকে আরেক ফর্মেশনে যাওয়া আত্মহত্যার শামিল! হিয়েরার মতো সাবেক ফুটবলারের সে বিষয়ে ভালোই জানা আছে। তাই আপাতত নিজের দর্শন কাজে লাগাতে চান না তিনি।

রক্ষণ
বিশ্বকাপ বাছাইয়ে মাত্র তিন গোল হজম করাই বুঝিয়ে দেয় স্পেনের রক্ষণ কতটা দৃঢ়। ভিসেন্তে ডেল বস্কের আমলে শেষ দুই টুর্নামেন্ট বিশ্বকাপ ২০১৪ ও ইউরো ২০১৬তে সাত ম্যাচে ১১ গোল হজম করা লা রোজারা নিজেদের দুর্বলতাকে অনেকটাই কাটিয়ে ওঠে লোপেতেগির আমলে। হিয়েরার কাজ রক্ষণকে গোছানো মতোই খেলতে দেয়া।

শেষ দুই বিশ্বকাপে রক্ষণ থেকে দৌড়ে গিয়ে কাউন্টার অ্যাটাকে গোল হয়েছে প্রচুর। স্পেনও একেই মানছে শক্তি। এক্ষেত্রে হিয়েরার তুরুপের তাস হবেন জর্ডি আলবা। লেফট-ব্যাক থেকে বামপ্রান্ত দিয়ে আসা বলে বার্সেলোনায় মেসির বেশিরভাগ গোলেরই উৎস হন আলবা। সেই আলবার পায়ের দিকে তাকিয়ে থাকবে দেশও। ইস্কো, ভাসকেজদের গোলের যোগান দেয়ার পাশাপাশি রক্ষণ সামলানো, দুই কাজেই সমান পারদর্শী বার্সা লেফট-ব্যাক।

রক্ষণ থেকে কাউন্টার অ্যাটাকে স্পেনের কৌশল

পোস্টের দূর থেকে দেয়া লম্বা ক্রসগুলো স্পেনকে ভোগাতে পারে। তবে বাছাইপর্ব থেকে সেই দুর্বলতা কাটিয়ে ওঠারও প্রমাণ দিয়েছে দলটি। স্পেনের রক্ষণ ভাঙতে প্রয়োজন একজন শক্তিশালী ফরোয়ার্ডের। সার্জিও রামোস, জেরার্ড পিকে আর সার্জিও বুস্কেটসদের মতো লম্বা খেলোয়াড়দের বাতাসে হারাতে হলে প্রতিপক্ষকে হতে হবে লম্বাও।

আক্রমণ
বাছাইপর্ব থেকেই ৪-২-৩-১ বা ৪-৩-৩ ফর্মেশনে খেলে অভ্যস্ত স্পেন। হিয়েরা এই ফর্মেশনেই দলকে খেলাবেন নাকি তাতে থাকবে পরিবর্তনের ছোঁয়া সেটা বোঝা যাবে শুক্রবার পর্তুগালের ম্যাচেই।

৪-২-৩-১ ফর্মেশনে খেললে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন থেকে সেন্ট্রাল ডিফেন্ডার হয়ে উঠতে হবে কোকে ও সার্জিও বুস্কেটসকে। রক্ষণ থেকে আক্রমণ বানানোর দায়িত্ব বরাবরের মতো জর্ডি আলভা ও দানি কারভাহালের(যদি সুস্থ থাকেন) কাঁধেই থাকবে।

যে সম্ভাব্য ফর্মেশনগুলোতে খেলবে স্পেন

সেন্ট্রাল অ্যাটাকিং পজিশনে থাকবেন ডিয়েগো কস্তা। তাকে খেলানোর সবচেয়ে বড় সুবিধা বারবার প্রান্ত পরিবর্তন করে প্রতিপক্ষকে বোকা বানাতে ওস্তাদ এ অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড। পেছন থেকে তাকে মধ্যমাঠে খেলা বানিয়ে দিতে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড সিলভা, মার্কো আসেনসিও, ইস্কোদের মতো বিশ্বসেরা মিডফিল্ডাররা। ইস্কোকে খেলতে হবে একটু নিচে নেমে। আসেনসিও বা ডেভিড সিলভা খেলবেন মাঝমাঠের দুই প্রান্তে।

৪-৩-৩ ফর্মেশনে খেললে কস্তাকে থাকতে হবে দলের বাইরে। এখানে আক্রমণের মূল দায়িত্ব থাকবে ইস্কোর কাঁধে। অর্থাৎ, ফলস নাইন হয়ে খেলতে হবে তাকে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন ইনিয়েস্তা বা সিলভা। শক্তিশালী অ্যাটাকিং লাইনআপ সম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষেই এভাবে খেলে স্পেন। তাতে বল পায়ে খেলোয়াড়দের আক্রমণে উঠতে সুবিধা হয়। মিডফিল্ড থেকে খেলা ধরে প্রতিপক্ষের আক্রমণের কোমর ভেঙ্গে দেয়া যায়। পর্তুগালের বিপক্ষে এই লাইনআপেই খেলার সম্ভাবনা বেশি লা রোজাদের।

এই খেলোয়াড়রা সুযোগ পাননি স্পেন দলে!

স্পেন দলের গভীরতা
স্পেন দল কতটা সমৃদ্ধ সেটা বোঝা যাবে ২৩ জনের বাইরের খেলোয়াড়দের দিকে তাকালেই। লোপেতেগির দলে সুযোগ পাননি ভিয়ারিয়ালের ফর্মে থাকা গোলরক্ষক সার্জিও আসেঞ্জো। মার্ক বার্ত্রা, হাভি মার্টিনেজ, সার্জিও রবের্তো, হুয়ান মাতা, পেদ্রো, সেস্ক ফ্যাব্রেগাস, আলভারো মোরাতার মতো খেলোয়াড়দের দেশে রেখে এসেছিলেন লোপেতেগি। চাইলে এ নামগুলো দিয়েই অবলীলায় সাজানো সম্ভব একটি দেশের বিশ্বকাপ দল।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাটের প্রভাবে বিক্রি কমেছে দেশী ব্র্যান্ডের পোশাক

পরবর্তী

‘আমাদের আত্মবিশ্বাস ও ফর্ম তুঙ্গে’

পরবর্তী

‘আমাদের আত্মবিশ্বাস ও ফর্ম তুঙ্গে’

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT