বিনোদন

স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’-এ ডেভিড লিঞ্চ

ডেভিড লিঞ্চ ও স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস' সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি পুরুষের ছবি, একজনের চেহারা গুরুতর, অন্যজন হাস্যোজ্জ্বল, সিনেমার দৃশ্যের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’-এ অভিনয় করবেন আমেরিকান নির্মাতা ডেভিড লিঞ্চ। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। তবে তিনি কোন চরিত্রে থাকছেন, সেই বিষয়ে জানানো হয়নি।

এই প্রথম একসঙ্গে কাজ করতে যাচ্ছেন স্পিলবার্গ ও লিঞ্চ। ‘ইরেজারহেড’, ‘ব্লু ভেলভেট’, ‘দ্য স্ট্রেইট স্টোরি’, ‘লস্ট হাইওয়ে’, ‘দ্য এলিফেন্ট ম্যান’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সহ একাধিক জনপ্রিয় ছবি নির্মাণ করেছেন লিঞ্চ। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিটি ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম।

‘দ্য ফ্যাবেলম্যানস’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইউনিভার্সাল পিকচার্স ছবিটি থ্যাংকস গিভিং হলিডেতে মুক্তি দেয়ার কথা ভাবছে।

ছবির গল্প কী নিয়ে তা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে শোনা যাচ্ছে এটি আত্মজীবনীমূলক ছবি। স্পিলবার্গের অ্যারিজোনায় বেড়ে ওঠার সময়কালীন কিছু ঘটনা তুলে ধরা হবে ছবিতে।

বিষয়:দ্য ফ্যাবেলম্যানস স্টিভেন স্পিলবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…