ক্রিকেট

স্পিন বোলিং কোচ হচ্ছেন ভেট্টোরি, ব্যাটিংয়ে থাকছেন ম্যাকেঞ্জিই

স্পিন বোলিং কোচ হচ্ছেন ভেট্টোরি, ব্যাটিংয়ে থাকছেন ম্যাকেঞ্জিই

চলতি বছরের নভেম্বর থেকে ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন এতদিন ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করা নিল ম্যাকেঞ্জি।

শনিবার বিসিবির কার্যনির্বাহী সভায় কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ভেট্টোরি ১১৩ টেস্টে ৩০ গড়ে ৪৫৩১ রান করেছে, উইকেটে ৩৬২টি। ২৯৫ ওয়ানডেতে রান পেয়েছেন ২২৫৩, উইকেট ৩০৫টি। ২০১৫ বিশ্বকাপেও ১৫টি উইকেট নিয়েছিলেন।

এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হেড কোচ ছিলেন ভেট্টোরি। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের নতুন টি-টুয়েন্টি লিগ ডাবলিন চিফের হেড কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

ভেট্টোরি ছাড়া বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হচ্ছেন চার্লস ল্যাঙ্গাভেল্ট। সাউথ আফ্রিকান সাবেক এই পেসারের নিজ দেশ ছাড়াও আফগানিস্তানের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ল্যাঙ্গাভেল্ট কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গে।

বিষয়:ভেট্টোরিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…