চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পষ্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসব না: অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
অনন্ত-জলিল

অনন্ত-জলিল

২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে মিডিয়া জগতে আবির্ভাব হয় অনন্ত জলিলের। ব্যবসায়ী পরিচয় ছাপিয়ে দেশের জনগণের কাছে তাঁর নতুন পরিচয় হয়ে ওঠে নায়ক অনন্ত জলিল। বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্রের পর অনেক দিন ধরে চলচ্চিত্র থেকে দূরে সরে এসে ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন অনন্ত জলিল।

সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর পর কিছু বিভ্রান্তিকর খবরের মাধ্যমে আবারও আলোচনায় চলে আসেন অনন্ত জলিল। তার বক্তব্যকে নানা ভাবে ঘুরিয়ে অনেকেই খবর প্রকাশ করেন তিনি মেয়র হতে চাচ্ছেন।

৫ ডিসেম্বর, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার নিজের অবস্থান এবার তুলে ধরলেন একটি পোস্টের মাধ্যমে। সবাইকে তিনি অনুরোধ করেন তাকে না জিজ্ঞাসা করে বা তার মন্তব্য না নিয়ে কোন খবর প্রকাশ করে বিভ্রান্তি না ছড়াতে। স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি রাজনীতির সঙ্গে কখনই যুক্ত হবেন না। অনন্ত জলিলের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল-

‘বন্ধুগণ, আসসালামু আলাইকুম । বন্ধুগণ আমার প্রতি আপনাদের ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ।

বন্ধুরা, আমি কখনো রাজনীতি করিনি এবং করবও না। কারণ রাজনীতির জন্য আমি নই। আপনারা সবাই জানেন আমি একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা মাত্র। আমার প্রতি ভক্তগণের ভালবাসার আবেগের কারণে বলেছিল আমাকে মেয়র হিসেবে দেখতে চায় । কিন্তু আমি তা ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি। আবারও স্পষ্ট ভাবেই বলছি আমি রাজনীতিতে আসবো না। এমন কি কখনও বি জি এম ই এ, বি কে এম ই এ এবং চলচ্চিত্র পরিষদের কোন ইলেকশনও আমি করিনি, সেখানে রাজনীতি তো অনেক বড় বিষয়।

এ বিষয়ে পরিষ্কার করার পরও দেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকায় আমার ভুল উদ্ধৃতি ও ছবি দিয়ে মেয়র হওয়ার দৌড় ঝাঁপ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে আমি বেশ মর্মাহত। অনুরোধ রইলো আমার সাথে কথা না বলে মিথ্যা উদ্ধৃতি প্রকাশ করে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন না।

Reneta

আমি অতি সামান্য একজন মানুষ, তাই আপনাদের ভালোবাসা নিয়ে সবসময় আপনাদের পাশেই থাকতে চাই। ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
-অনন্ত জলিল’

চ্যানেল আই অনলাইন- অনন্ত জলিলের ফেসবুক পোস্ট
                                                          অনন্ত জলিলের ফেসবুক পোস্ট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলআনিসুল হকবর্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT