চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পর্শিয়ার ব্যক্তিগত জীবনে ‘আবার বসন্ত’ আসবে কবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
বিনোদন
A A

রিল লাইফে ‘আবার বসন্ত’ দিয়ে বাজিমাৎ করেছেন অর্চিতা স্পর্শিয়া। তারিক আনাম খানের মতো অভিনেতার সঙ্গে অসম প্রেমের গল্পের ছবিতে কাজ করে তিনি নজর কেড়েছেন। সব শ্রেণির দর্শকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি। পর্দায় বসন্ত আসলেও স্পর্শিয়ার ব্যক্তিগত জীবনে প্রথম বসন্তে ছন্দপতন ঘটলেও ‘আবার বসন্ত’ কবে আসবে, সে কথা জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে।

স্পর্শিয়া বলেন, আমি এখন নিজেকে প্রচণ্ড ভালোবাসি। এছাড়া আমার মা, ভাই, বন্ধুবান্ধব, ক্যারিয়ার সবকিছুই আছে। এ মুহূর্তে আরেকজনের ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অবশ্যই একটা পার্টনার সবারই দরকার হয়। তবে এখন নয়। কমপক্ষে পাঁচবছর পর জীবনের নতুন সঙ্গী নিয়ে ভাবতে চাই।

তিনি বলেন, আমি জীবনে অনেক ভুল করেছি। ক্যারিয়ারে ভুল সিদ্ধান্ত নিয়েছি। আর নয়। এবার আমি কাজ নিয়ে খুব ফোকাস থাকতে চাই। এখন যদি নিজেকে না শুধরাই সামনে আর সেই সুযোগ পাবো না। আমি অনেক ছোট বয়সে কাজ শুরু করেছি। সামনের পাঁচ বছর আমার জন্য যথেষ্ট সময়। আমার বয়স এখনও আছে। সময় আসুক। বিয়ে শাদী করবো।

আগামীর পরিকল্পনা জানিয়ে স্পর্শিয়া বলেন, কোনো কোয়ান্টিটি নয়, আগামীতে আমি কোয়ালিটিফুল কাজ করতে চাই। ১০ বছরে যদি একটা সিনেমা করি, সেই একটাই যেন ১০ বছর চলে। মানুষ যেন মনে রাখে আজীবন। আমি এই ধরণের সিনেমা করতে চাই। সিনেমা করলাম ধুমধাড়াক্কা হিট হলো, মানুষ ভুলে গেল। মানুষের জীবনে কোনো প্রভাব ফেললো না, আমি এমন কাজ মোটেও করতে চাই না।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে স্পর্শিয়া বলেন, ঈদে ছবিটা মুক্তি পাওয়াতে আমি বেশি খুশি হয়েছি। আমার মধ্যে নার্ভাসনেস ছিলো, মানুষ আমাকে বড়পর্দায় কীভাবে নেবে? সেটা পুরোপুরি কেটে গেছে। কারণ, মুক্তির পর দর্শক খুবই ইতিবাচকভাবে নিচ্ছে। এখন সবকিছুই এনজয় করছি।

প্রায় দু-বছর নাটক করছেন না স্পর্শিয়া। তিনি চান, চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে। তার অভিনীত ‘কাঠবিড়ালি’, ‘মানুষের বাগান’, ‘বন্ধন’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এসব ছবিতে দর্শকদের জন্য ম্যাসেজ আছে বলে জানান এই অভিনেত্রী। স্পর্শিয়া বলেন, এসব ছবি দেখলে মানুষ কিছু না কিছু শিখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াআবার বসন্তপেয়ারার সুবাসবন্ধনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT