চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পর্শকাতর ঘটনার বিচারে এত বিলম্ব কেন?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৯
সম্পাদকীয়
A A

সারাদেশে সিরিজ বোমা হামলার ১৪ বছর হলো আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট ঠিক এই দিনে ওই হামলা চালায় জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। একমাত্র মুন্সীগঞ্জ জেলা ছাড়া দেশের সবগুলো জেলার ৫’শটি স্থানে চালানো সেই বোমা হামলায় দুজন নিহত হলেও আহত হয় অর্ধশতাধিক মানুষ।

কিন্তু এত বড় হামলার বিচার এতগুলো বছরেও শেষ করতে পারেনি সরকার। আমরা জানি, সারাদেশকে হতবাক করে দেওয়া এই হামলায় ১৬০টি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় আসামি করা হয় ১৩০ জনকে। এর মধ্যে ১৪২টি মামলায় ১ হাজার ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। আর বাকি ১৭টি মামলার ক্ষেত্রে ঘটনার সত্যতা থাকলেও আসামি শনাক্ত করতে না পারায় চূড়ান্ত রিপোর্ট দেয় পুলিশ।

সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত মাত্র ৩২২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ১৫ জনকে। ২০০৭ সালে ৬ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, তার সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ এবং সালাউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়।

তবে অবাক করার মতো বিষয় হলো, সিরিজ বোমা হামলায় করা অন্তত ৫৯টি মামলার বিচার কাজ এখনো চলছে। এতো বিলম্বের প্রধান কারণ হিসেবে রাষ্ট্রপক্ষ সাক্ষী না পাওয়ার কথা বলছে। কিন্তু সাক্ষী কেন পাওয়া যাবে না? তারা কি নিখোঁজ হয়ে গেছেন? দেশত্যাগ করেছেন? আর সত্যি সত্যিই যদি সাক্ষী না পাওয়া যায়, তাহলে কি বিচারকাজ আটকে থাকে? দোষ বা অপরাধ প্রমাণ করার মতো আরো অনেক তথ্য-প্রমাণ পুলিশের সংগ্রহে রয়েছে।

এটা ঠিক, এদেশে একটা ঘটনা ঘটার পর তা যত বড়ই হোক কেন; মানুষের স্মৃতির আড়ালে চলে যায়। আর সেই সুযোগটাই নেয় অপরাধীরা। জঙ্গিদের ক্ষেত্রেও তাই ঘটেছে। নানা কৌশলে সিরিজ বোমা হামলার অনেক আসামি আইনের ফাঁকে বের হয়ে গেছে। কিন্তু এতে ক্ষতি হয়েছে দেশেরই। কেননা পরবর্তীতে অনেকগুলো জঙ্গি হামলার ক্ষেত্রে সেইসব ব্যক্তির নাম এসেছে, যারা সিরিজ বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

শুধু তাই নয়, আজ পর্যন্তও সেই জঙ্গি সংগঠন জেএমবি তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তা পুরোপুরি স্বীকার করে না। আমরা মনে করি, ১৪ বছর আগে যে উদ্দেশ্য নিয়ে জেএমবি হামলা সারাদেশে হামলা করেছিল, আজও সেই উদ্দেশ্য নিয়েই কাজ করে যাচ্ছে তারা। শুধু কঠোর শাস্তিই পারে, তাদেরকে দমন করতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবিসিরিজ বোমা হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT