জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকোত্তর শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর বিকাল ৪টা থেকে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
১৩ ডিসেম্বর অনলাইনে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের আওতায় বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এলএলবি কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সওয়ারী মেধা তালিকা প্রণয়ন করা হবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( http://app1.nu.edu.bd/ ) এ থেকে জানা যাবে।







