চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থিরচিত্রে দৃঢ়চেতা মরিয়ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ৩০, জুন ২০২১
বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার অফিশিয়ালি জায়গা করে নেয়া বাংলাদেশের ছবি ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে আশায় বুক বেঁধে আছেন দেশের সিনেপ্রেমীরা। প্রতিনিয়ত ছবিটি নিয়ে খোঁজ খবর রাখছেন। বুধবার কানের অফিশিয়াল ওয়েব সাইটে এই ছবির কিছু স্থিরচিত্র প্রকাশিত হওয়া মাত্রই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরআগে ‘রেহানা মরিয়ম নূর’ এর একটি স্থিরচিত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও কানের অফিশিয়াল ওয়েব সাইটে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি এবং সিনেমাটির চারটিসহ মোট পাঁচটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। সিনেমার চারটি ছবিতেই দেখা গেছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে।

সেইসঙ্গে ওয়েব সাইটটিতে ‘রেহানা মরিয়ম নূর’ এর গল্প সংক্ষেপও রাখা হয়েছে। জানানো হয়েছে, এই সিনেমাটির ব্যাপ্তী ১০৭ মিনিট। ক্রেডিটে নির্মাতা ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে সাদের নাম ছাড়াও চিত্রগ্রাহক হিসেবে তুহিন তমিজুল, সেট ডেকোরেটর আলী আফজাল উজ্জল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার ও নিকোলা মেডিচের নাম রয়েছে।

আর কাস্টিংয়ে কেন্দ্রীয় চরিত্র মরিয়ম হিসেবে আজমেরী হক বাঁধন, ইমুর চরিত্রে আফিয়া জাহান জাইমা, আরেফিনের চরিত্রে কাজী সামি হাসান এবং অ্যানির চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ’র নাম রয়েছে।

কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ টিমের ৭ জন। সেখানে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই কান উৎসবে যোগ দিবেন তারা।

প্রাইভেট মেডিকেল কলেজের একজন শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এরমধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন এবং ক্রমশ একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায় বিচারের খোঁজ করতে থাকেন।

Reneta

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

‘রেহানা মরিয়ম নূর’ স্থান করে নেয়ায় কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এই সিনেমা সহ এ বছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।

এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআনসার্টেন রিগার্ডআবদুল্লাহ মোহাম্মদ সাদকান চলচ্চিত্র উৎসবমরিয়মরেহানা মরিয়ম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT