চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থায়ী সম্পর্কে নারীরা কেন যৌনতায় আগ্রহ হারায়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
স্বাস্থ্য
A A
যৌনতা

সম্পর্কের প্রথম প্রথম যৌনতায় অনেক আগ্রহ থাকলেও ইদানীং স্ত্রী একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিষয়টি বেশ ভাবাচ্ছে আপনাকে। কিছুতেই বুঝতে পারছেন না এর কারণে কী আপনি দায়ী নাকি আপনার স্ত্রীর বয়স বেড়ে গেছে। অথবা ভেবে নিচ্ছেন, ব্যস্ততার কারণেই আপনার স্ত্রী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন।

দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে পুরুষের আগে নারীরাই যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেন। ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিচিউড অ্যান্ড লাইফ স্টাইলের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যদিও বিষয়টি হয়তো আগেই জানা ছিল অনেকেরই। কিন্তু এর পেছনের কারণটা কি জানা আছে?

সামাজিক রক্ষণশীলতার কারণে নারীরা মুখ ফুটে যৌনতার কথা কখনোই সঙ্গীকে বলেন না। অনেক বছর সংসার করার পর যখন কয়েক সন্তান থাকে, তখনও স্বামী-স্ত্রীর মধ্যে যৌনতা নিয়ে আলাপ হয়না সাধারণত। গবেষকরা জানিয়েছেন এক বছর বা তার অধিক সময়ের সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। এর পেছনের কারণও জানিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন একঘেয়ে যৌন জীবন, নারীদের অর্গাজমের ব্যাপারে সঙ্গীর উদাসীনতাই যৌনতায় আগ্রহ কমে যাওয়ার জন্য দায়ী।

তাহলে এক্ষেত্রে কী করণীয়? বয়স বেড়েছে তাই যৌনতায় আগ্রহ কমে গেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং পুরুষ সঙ্গীর উচিত সঠিক কারণটি বের করা। আপনার সঙ্গী যৌনতা উপভোগ করছেন কিনা তা জানার চেষ্টা করুন। দুজনে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুন। কারণ দীর্ঘমেয়াদী সুন্দর দাম্পত্যের জন্য যৌন জীবন স্বাভাবিক থাকা জরুরী। টেলিগ্রাফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গবেষণানারীযৌনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT