চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থায়ীভাবে ম্যানইউর কোচ হলেন সলশেয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

অন্তর্বর্তীকালীন সময়ে যা দেখিয়েছেন তাতে স্থায়ীভাবে পদটা পাকাপাকি হওয়া ছিল সময়ের ব্যাপার। অ্যালেক্স ফার্গুসনের পর হারিয়ে যাওয়া সুখের সময় ফিরিয়ে আনায় ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাব্যক্তিদের এনিয়ে খুব একটা ভাবতেও হয়নি। তিন বছরের চুক্তিতে তাই রেড ডেভিলদের কোচের পদটা স্থায়ী হল ওলে গানার সলশেয়ারের।

হোসে মরিনহো ছাঁটাই হওয়ার পর আপদকালীন কোচের দায়িত্ব পান নরওয়েন ক্লাব মল্ডের কোচ ও ম্যানইউর সাবেক খেলোয়াড় ওলে গানার সলশেয়ার। দায়িত্ব যখন নিচ্ছেন তখন পয়েন্ট টেবিলে ছয়ে দল, পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় কাঁপছে রেড ডেভিলরা। চারে থাকা দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ছিল ১১!

সলশেয়ার কোচ হয়ে আসার পরপরই আমূল পাল্টে যায় ম্যানইউর খেলার ধরণ। একটা সময় যে দলটা কাঁপছিল পরের মৌসুমে খেলতে না পারার শঙ্কায়, সেই দলটাই এ মৌসুমে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চারে থাকা আর্সেনালের সঙ্গে রেড ডেভিলদের ব্যবধান মাত্র দুই। উজ্জ্বল হচ্ছে পরের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনাও।

অন্তর্বর্তীকালীন কোচ হয়ে দারুণ এক রেকর্ডেরও মালিক হয়েছেন সলশেয়ার। ম্যানইউর ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা ছয় ম্যাচ জিতেছেন। তার অধীনে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে কেবল এক হার দেখেছে দলটি। মোট ১৬ ম্যাচে হারের সংখ্যাটা ২।

খেলোয়াড় হিসেবে ১১ মৌসুম কাটানো ক্লাবের স্থায়ী কোচ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত সলশেয়ার, ‘এটা সেই চাকুরি যেটা করার জন্য আমি সবসময় স্বপ্ন দেখেছি। লম্বা সময় দায়িত্ব পাওয়ায় আমি দারুণ খুশি।’

‘এই ক্লাবে যখন পা ফেলেছিলাম তখন থেকেই মনে হয়েছে এটা আমার বাড়ি। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে খেলতে পারাটা ছিল গৌরবের, এখন কোচ হতে পারায় আমি সম্মানিত। শেষ কয়েকটা মাস এখানে দারুণসব অভিজ্ঞতা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলে গানার সলশেয়ারম্যানচেস্টার ইউনাইটেড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT