চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় ও রোহিঙ্গাদের সহায়তায় জাপান-জাতিসংঘ চুক্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের সহায়তায় নতুন একটি চুক্তি সম্পাদন করেছে জাপান সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনিএইচসিআর।

টেকনাফে পানি সরবরাহ এবং বন্টন ব্যবস্থার উন্নয়নের প্রায় ১০ মিলিয়ন ডলারের এ চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি স্বাক্ষরিত হয় ইউএনএইচসিআর বাংলাদেশ এর ঢাকা কার্যালয়ে সম্পাদিত একটি অনুষ্ঠানে। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা বাংলাদেশের সহকারি প্রতিনিধি ফুমিকো কাশিওয়া।

এই বিষয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থা বাংলাদেশের সহকারি প্রতিনিধি ফুমিকো কাশিওয়া বলেন, আগস্ট ২০১৭ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীদের আগমন শুরু হলে টেকনাফ এবং উখিয়াতে অবস্থানরত স্থানীয় জনগোষ্ঠী সর্বপ্রথম রোহিঙ্গাদের আশ্রয় দেয়াসহ খাবার ও পানি সরবরাহ করে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার এবং জনগণ উদারভাবে এই সঙ্কাটাপন্ন জনগোষ্ঠীর জন্য সহযোগিতা অব্যাহত রেখেছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা, জাপান সরকারের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে এখন পর্যন্ত সফলভাবে সহায়তা প্রদানের জন্য আমি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রশংসা করি। এই প্রকল্পটি থেকে স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী উভয়ই সুবিধা ভোগ করতে পারবে।

প্রকল্পটি তিনবছরে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশ সরকারসহ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসক কক্সবাজারের সহযোগিতা ও নেতৃত্বের মাধ্যমে সম্পন্ন হবে বলে জানিয়েছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতিসংঘজাপানরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই: সিইসি

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে মেডিকেল ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নের্তৃবৃন্দের শোক

মে ১৮, ২০২৬

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

মে ১৮, ২০২৬

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT