চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী-সন্তান হত্যা: দুই দশক জেল খেটে সর্বোচ্চ আদালতে জাহিদের মুক্তি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৫৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০২০
- লিড নিউজ, আদালত
A A
বিচারপতি

দুই দশক আগে নিজের স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পেয়ে কনডেম সেলে ফাঁসির অপেক্ষায় থাকা জাহিদ শেখকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

জাহিদ শেখের মৃতুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা জেল আপিল গ্রহণ করে মঙ্গলবার তাকে খালাসের রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ।

আজ আসামির পক্ষে আপিল শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৪ সালে বাগেরহাটের ফকির হাট থানার উত্তর পাড়ার ময়েন উদ্দিনের মেয়ে রহিমার সাথে খুলনার রূপসা থানার নারিকেলি চাঁদপুরের ইলিয়াছ শেখের ছেলে জাহিদ শেখ বিয়ে হয়। বিয়ের পর থেকে ঘরজামাই থাকতেন তিনি।

পরে জাহিদ-রহিমা দম্পতির ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। যার নাম ছিল রেশমা খাতুন। বিয়ের তিন বছর পর ১৯৯৭ সাল থেকে রহিমা-জাহিদ দম্পতি রহিমার বাবার বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি পাকা ঘরে বসবাস শুরু করেন।

কিছুদিন পর ১৯৯৭ সালের ১৬ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে রহিমার মা আনজিরা বেগম মেয়ের বাড়িতে গিয়ে দরজা ভিড়ানো অবস্থায় দেখতে পান। বাইর থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে একপর্যায়ে ঘরের ভেতরে ঢুকে খাটের ওপর কাঁথা ও লেপের নিচে বাচ্চাসহ রহিমাকে শোয়া অবস্থায় দেখতে পান তিনি।

পরে কাঁথা সরিয়ে রহিমা ও তার ছোট্ট মেয়েকে মৃত অববস্থায় দেখেন। রহিমা ও তার মেয়ের গলায় মাফলার দিয়ে গিট দেওয়া ছিল বলে মামলায় উল্লেখ করেন রহিমার বাবা ময়েন উদ্দিন।

ঘটনার দিন সকাল ৯টার দিকে অনেকেই জাহিদকে টেম্পুতে করে খুলনার দিকে যেতে দেখেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। রহিমার বাবা ময়েন উদ্দিনের অভিযোগ জাহিদ শেখ তার মেয়ে ও নাতনীকে রাতের যে কোনো সময় হত্যা করে পালিয়ে গেছে জাহিদ।

মেয়ে ও নাতীনের এই মৃত্যুর ঘটনার পরের দিন জাহিদ শেখকে আসামি করে মামলা করেন রহিমার বাবা ময়েন উদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, জাহিদ শেখ তার স্ত্রী ও দেড় বছরের মেয়েকে খুন করেছে। তবে এই মামলার ২১ জন সাক্ষীর মধ্যে প্রত্যক্ষ কোনো সাক্ষী ছিল না বলে জানান রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: ১৯৯৮ সালের ১৯ নভেম্বর মামলাটির অভিযোগপত্র দেয় পুলিশ। তার আগেই ওই বছরের ১৮ জানুয়ারি আসামি আত্মসমর্পণ করেন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে ১৯৯৯ সালের ২০ জুন আবার জামিনে বেড়িয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০০০ সালের ২৫ জুন বাগেরহাটের জেলা দায়রা জজ আদালত জাহিদ শেখকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের ২ সেপ্টেম্বর জেল আপিল করেন জাহিদ। এরপর থেকে কনডেম সেলে ছিলেন জাহিদ।

পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন) ও জেল আপিলের শুনানি শেষে ২০০৪ সালের ৩১ জুলাই হাইকোর্ট তার ফাঁসি রায় বহাল রেখে রায় দেন।

ওই বছরেই ২৯ ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে জেল আপিল করেন জাহিদ শেখ। সে জেল আপিলের শুনানির পর মঙ্গলবার জাহিদ শেখকে খালাস দিয়ে রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

কোন যুক্তিতে আপিল বিভাগ জাহিদ শেখকে খালাস দিয়েছে? জানতে চাইলে আইনজীবী সারওয়ার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জাহিদ শেখের সাথে বিয়ের আগেও রহিমার আরেকটি বিয়ে হয়েছিল। সে ঘরে রহিমার একটি মেয়েও আছে। ওই মেয়ে রহিমার বাবার বাড়িতেই থাকতো। তবে প্রেম করে জাহিদ শেখকে বিয়ে করার কারণে রহিমার আগের স্বামী নাজিবুল ক্ষিপ্ত ছিল রহিমার উপর, যা রহিমার বাবা-মা এবং ভাই সাক্ষী দেওয়ার সময় জবানবন্দিতে বলেছে।’

‘‘ওই নাজিবুলই ষড়যন্ত্র করে রহিমা এবং তার মেয়েকে হত্যা করেছে বলে আমরা যুক্তি দেখিয়েছি। তাছাড়া রহিমার মা-বাবা ও ভাই সাক্ষীতে এটা বলেছেন যে, জাহিদ শেখ রহিমাকে ভালবাসত। শ্বশুর-শাশুড়িকে সে সম্মান করতো। কোনো সময় জাহিদ শেখ যৌতুক দাবি করেনি এবং স্ত্রী রহিমার গায়ে কোনো কারণে হাত তোলেননি। এছাড়া মামলার ৯ জন সাক্ষী বলেছেন, জাহিদ শেখ ও রহিমার মধ্যে ভাল সম্পর্ক ছিল। এমন সম্পর্ক থাকা অবস্থায় জাহিদ শেখ স্ত্রী রহিমা ও দেড় বছরের মেয়েকে হত্যা করবে এটা বিশ্বাসযোগ্য না।’’

তিনি জানান, এসব কারণে বেনিফিট অব ডাউটে (সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কারণে) আপিল বিভাগ আসামিকে খালাস দিয়েছে।

ট্যাগ: আপিল বিভাগজাহিদ শেখমৃত্যুদণ্ডহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফুলবাড়ী ট্র্যাজেডি: আবারও রক্ত দিতে চান পঙ্গু বাবুল রায়

পরবর্তী

সংক্রমণ কমাতে হাসপাতালে চিকিৎসার পরামর্শ

পরবর্তী

সংক্রমণ কমাতে হাসপাতালে চিকিৎসার পরামর্শ

তৈরি পোশাক শিল্পে নগদ সহায়তায় নতুন শর্ত

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT