বিনোদন

স্ত্রী-পুত্র নিয়ে সোনমের বিয়েতে আমির

সোনমের বিয়ে সম্পন্ন

স্ত্রী-পুত্র নিয়ে সোনমের বিয়েতে আমির

সিনেমা নিয়ে তুমুল ব্যস্ত আছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। তার মাঝখান থেকে সময় বের করা মোটামুটি কঠিনই ছিলো। কিন্তু বন্ধুসম সহঅভিনেতা অনিল কাপুরের কন্যার বিয়ে! না এসে কি পারেন!

ধুমধাম করে বিয়ে হচ্ছে কাপুর পরিবারের মেয়ে সোনম কাপুরের। একেতো অনিল কাপুরের মেয়ে, তার উপর বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রীও তিনি। ফলে বিয়ের অনুষ্ঠানে বলিউডের নামিদামি তারকাদের আসাটা স্বাভাবিক ঘটনা। কাজ নিয়ে মহা ব্যস্ততার মাঝে এলেন আমির খানও। তাও স্বপরিবারে!

ধর্মীয় রীতিতে আজ বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিয়ের আসর বসে বান্দ্রা রকডেল বাংলোতে (সোনমের খালার বাড়ি)। যেখানে উপস্থিত ছিলেন আগত অতিথিদের সবাই। আর এখানেই স্ত্রী কিরন রাও ও পুত্র জুনাইদকে নিয়ে উপস্থিত হন আমির খান।

বিষয়:অনিল কাপুর আনন্দ আহুজা আমির খান কাপুর পরিবার সোনম কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…