চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী আসবেন, তাই ‘ভয়ঙ্কর’ ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

মেরুদণ্ডের চোটে দশম আইপিএলে প্রথম দুইটি ম্যাচ খেলতে পারেননি বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ফিরেই জানান দিলেন আগের মতোই আগ্রাসী তার ব্যাট। খেলেছেন ৪৬ বলে ৮৯ রানের সাহসী এক ইনিংস। চোট থেকে ফিরেই এমন একটি ইনিংস খেলা কি খুব সহজ? ভিলিয়ার্স জানালেন, স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেই সাহস পেয়েছেন এমন ইনিংস খেলার।

মাঠে নামার আগে স্ত্রী ড্যানিয়েলাকে ফোন দিয়েছিলেন ভিলিয়ার্স। ম্যাচ শেষে নিজেই সে কথা সঞ্জয় মাঞ্জরেকারকে জানিয়েছেন এবি, ‘ম্যাচের আগে আমি ড্যানিয়েলাকে ফোন করেছিলাম। ওকে বললাম ম্যাচে একটিও ভালো শট খেলতে পারবো কিনা সন্দেহ, পারলে সেটি হবে বিশাল কিছু। স্ত্রী তখন আমাদের ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল। ফোন কেটে দিয়ে কিছুক্ষণ পর নিজেই ফোন করল। আমাকে শান্ত থাকার পরামর্শ দিল। জানাল আগামীকালই সে ভারতে চলে আসবে। এটা শোনার পরই উৎসাহ বেড়ে গেল।’

৯ ছয় এবং ৩ চারে ৪৬ বলে ৮৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ভিলিয়ার্স। বেঙ্গালুরুর হয়ে একাই লড়েছেন পাঞ্জাবের বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে তার দল।

স্ত্রী আসার আগেই ভিলিয়ার্সের ব্যাটে এমন আগুন, আসলে কী করবেন?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT