চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর পরিচয়পত্রে বান্ধবীকে নিয়ে হোটেলে উঠে ধরা ব্যবসায়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্রের পুনের একটি হোটেলে স্ত্রীর আধার কার্ড ব্যবহার করে অন্য নারীকে নিয়ে হোটেলে গিয়েছিলেন এক ব্যক্তি। তবে তিনি পার পাননি। স্ত্রী তার এই ঘটনা জেনে ৪১ বছর বয়সী ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার থানায় দু’জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ওই ব্যক্তি গুজরাটভিত্তিক ব্যবসায়ী এবং তার স্ত্রী কোম্পানির একজন পরিচালক।

পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগকারী তার স্বামীর গাড়িতে একটি জিপিএস ডিভাইস ইনস্টল করেছিলেন। গত বছরের নভেম্বরে ওই ব্যক্তি ব্যবসায়িক ভ্রমণে বেঙ্গালুরুতে যাওয়ার কথা বললেও তার স্ত্রী লোকেশন পরীক্ষা করে জানতে পারেন গাড়ি পুনতে আছে। সেই অনুযায়ী তিনি খোঁজ নিয়ে জানেন তার স্বামী প্রতারণা করেছে।

এরপর ওই নারী হোটেলে যোগাযোগ করলে হোটেল কর্মকর্তারা জানান: লোকটি তার স্ত্রীকে নিয়ে চেক ইন করেছে।

পুলিশ কর্মকর্তা বলেন: সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহিলা জানতে পেরেছিলেন যে, তার স্বামী তার আধার কার্ড ব্যবহার করে অন্য মহিলাকে নিয়ে হোটেলে চেক ইন করেছিলেন।

তিনি বলেন: ওই ব্যক্তি এখনও পলাতক রয়েছে। তার ও বান্ধবীর বিরুদ্ধে আইপিসির ৪১৯ ধারা (প্রতারণা) এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT