চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর জন্য ঘুরে ঘুরে ভোট চাইছেন বদি, ভিডিওবার্তায় সালাহউদ্দিন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:১৭ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় জমে উঠেছে কক্সবাজারে। প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা প্রচারণায় অংশ নিচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন নারী সমাবেশে অংশ নিয়ে স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন স্ত্রীরা, আর স্ত্রীর জন্য তাদের স্বামী সন্তানেরা। তাদের মধ্যে আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদি ও ভারতের শিলং এ নির্বাসিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্যতম।

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৩ জন নারী প্রার্থীসহ ২৮ জন প্রার্থী থাকলেও মাঠে আছে মাত্র ১২ জন। তার মধ্যে একজন জামাতের। তিনি জেলে থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তার পক্ষে তার স্ত্রী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনে মহাজোট প্রার্থী জাফর আলম এর স্ত্রী শাহেদা জাফর নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বিশেষ করে নারী সমাবেশে অংশ নিয়ে তার স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন।জাফর আলমের স্ত্রী শাহেদা জাফর বলেন, আমি আমার স্বামীর জন্য ভোট চাইতে গিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত জোট সরকারের দুঃশাসন থেকে গত ১০ বছর মানুষ মুক্তি পেয়েছে। তাই তারা সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমার স্বামীকে ভোট দেবেন বলে আমাকে জানাচ্ছেন।

একই আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট হাসিনা আহমেদ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি তার স্বামী ভারতের শিলং এ নির্বাসিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় তার স্ত্রীর জন্য প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । সালাউদ্দিন আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুম-খুন থেকে মুক্তির জন্য আরও একবার গণতান্ত্রিক সংগ্রামের বিজয় হতে হবে বলে জানান। সে জন্য তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। শিলং থেকে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন স্বৈরাচারীদের পতন এর ইতিহাস সর্বদলীয় ইতিহাস। তারা গণতন্ত্রের কাছে যুগে যুগে পরাজিত হয়েছে। প্রিয় মাতৃভূমিকে আওয়ামী লীগের দু:শাসন থেকে মুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আরেকবার গণতান্ত্রিক সংগ্রামের বিজয় হতে হবে। তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস আগামী ৩০ ডিসেম্বর আমাদের আরো একটি বিজয় দিবসের সূচনা হবে।কক্সবাজার ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের স্ত্রী শাহেদা নাসরিন রুমা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বামীর জন্য ভোট ভিক্ষা করছেন। শাহেদা নাসরিন রুমা বলেন, প্রার্থীর প্রতিনিধি হিসেবে আমাকে কাছে পেয়ে নারীরা খুব খুশি। কারণ তাদের অভিযোগ ও চাওয়া-পাওয়া মন খুলে বলার তারা সুযোগ পাচ্ছেন। আগের চেয়ে ভোটকেন্দ্রে নারী ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশা করছি বেশি হবে। আমার স্বামীর মাধ্যমে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নারীরা আমার স্বামীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মহেশখালীর মাতারবাড়িতে তাপ ভিত্তিক কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের ব্যাপক উন্নয়ন প্রকল্প চলছে। উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা রক্ষায় আমার স্বামীকে তারা ভোট দেবেন বলে জানিয়েছেন আমাকে। আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি।

একই আসনে ধানের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এর স্ত্রী নূরে আক্তার জাহান প্রথম দিকে কিছু প্রচার-প্রচারণা চালালেও এখন চালাতে পারছে না বলে অভিযোগ করছেন।

কক্সবাজার ২ ( মহেশখালী-কুতুবদিয়া) আসনের ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও জামাত নেতা এইচ এম হামিদুর রহমান আযাদ এর পক্ষে তার স্ত্রী জেবুন্নিসা চৌধুরী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমার স্বামী আজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে বন্দি জীবন যাপন করছেন, তার একটি অপরাধ, তিনি মহেশখালী-কুতুবদিয়া বাসীকে ভালোবাসতেন, মহেশখালী-কুতুবদিয়ার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতেন, কৃষকের ন্যায্য অধিকারের পক্ষে তিনি কথা বলতেন। সে কারণেই আজ তাকে জেলে থাকতে হয়েছে। তবে তিনি মানুষের কাছে গিয়ে আপেল প্রতীকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।

Reneta

কক্সবাজার-৩ (রামু কক্সবাজার সদর) আসনের ২০ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন তিনি একাধিক নারী সমাবেশ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।

শিরিন রহমান বলেন, ভোট মানুষের জন্য আল্লাহতায়ালা প্রদত্ত একটি বিশেষ নেয়ামত, এই নেয়ামতকে একজন মানুষের সব গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের স্বীকৃতি উজ্জ্বল সাক্ষ্য বহন করে, তাই এই নেয়ামত নির্বাচনে সৎ যোগ্য ও নিরাপদ প্রার্থীর অনুকূলে প্রয়োগ করে আল্লাহ তালার শুকরিয়া আদায় করা দরকার। আর সে কারণে মানুষ তার স্বামীকে ধানের শীষে ভোট দেবেন বলে তিনি জানান।

একই আসনের মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের স্ত্রী সেলিনা সারোয়ার ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি কক্সবাজার সদর ও রামুর বিভিন্ন মহিলা সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

সেলিনা সারোয়ার বলেন, আমার স্বামী বিগত সময়ে ব্যাপক উন্নয়ন করেছে, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম সহ অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন মানুষের কাছে এখন দৃশ্যমান, তাই আমি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আমার স্বামীকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবে।

দেশের আলোচিত এলাকা কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি দেশে নানাভাবে আলোচিত। তবে এবার মহাজোট থেকে তাকে প্রার্থী না দিয়ে তার স্ত্রী শাহীনা আক্তারকে নমিনেশন দেয়া হয়েছে। আর বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রতিদিনই প্রচার প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী শাহিনা আক্তারের পক্ষে। সে সাথে তাদের সন্তান শাওনও প্রচারণা চালাচ্ছেন মায়ের পক্ষে। শাহিনা আক্তারের সন্তান শাওন বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনার পাশাপাশি মায়ের জন্য পোস্টার ছাপিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এই আসনের বিএনপি তথা জাতীয় ঐক্যের প্রার্থী শাহজাহান চৌধুরীর এক মাত্র মেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিয়া জাহান চৌধুরী ও প্রচারণা চালাচ্ছেন তার পিতার পক্ষে।

উখিয়া-টেকনাফের নারীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। নাজিয়া জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের মানুষের জন্য মাদক একটি মরণঘাতি বিষয়। প্রিয় টেকনাফ আজ মাদকে সয়লাব। এ টেকনাফে প্রবেশ করছে মরণঘাতি ইয়াবা আর ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ, তাই আগামী প্রজন্মকে রক্ষার স্বার্থে মানুষ আজ ঐক্যবদ্ধ। উখিয়া-টেকনাফের মানুষ আগামী প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে বাঁচাতে ধানের শীষে ভোট দেবেন বলে তিনি আশা করেন।

আগামী ৩০ ডিসেম্বর কক্সবাজারের চারটি সংসদীয় আসনের ১৩ লাখ ৬৮ হাজার ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে । তার মধ্যে ৭ লাখ ৯৪ হাজার ৯৭জন পুরুষ আর ৬ লাখ ৫৮ হাজার ৫৮৫ জন নারী ভোটার রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনএকাদশ জাতীয় সংসদ নির্বাচনঐক্যফ্রন্টের প্রার্থীকক্সবাজারবিএনপিমহাজোট প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT