চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর কান কাটলো স্বামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৭
অদ্ভুতুড়ে, নারী
A A

এক আফগান নারীর দুই কান কেটে দিয়েছে তার স্বামী। বর্বর এই পারিবারিক সহিংসতার ঘটনাটি ঘটে দেশটির উত্তরের প্রদেশ বাল্খে। স্ত্রী জরিনার (২৩) অবস্থা এখন স্থিতিশীল হলেও তীব্র মানসিক আতঙ্কে ভুগছেন তিনি।

নৃশংস কায়দায় হামলাকারী স্বামীকে এখনও আটক করতে পারে নি পুলিশ। এই বর্ববরতা সংঘটনের পর কাশিন্দা জেলাতেই তিনি পালিয়ে রয়েছেন বলে জানা যায়।

মাত্র ১৩ বছর বয়সে দাম্পত্য জীবন শুরু করা জরিনার সাথে স্বামীর সম্পর্ক ‘কখনোই ভালো ছিলোনা’। ‘হঠাৎ করে তাকে ঘুম থেকে উঠিয়ে’ হাত-পা বেঁধে এই বর্বর কাণ্ডটি ঘটান তার স্বামী।

Banglabid

বিনা উস্কানিতে এমন হামলা কেনো জানেন না জরিনা। তিনি বলেন, আমি কোন পাপ করিনি। জানিনা আমার স্বামী কেন এমনটি করলো? স্বামীর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান জরিনা।

জরিনা জানান, স্বামী খুবই সন্দেহপ্রবণ ছিলো এবং তার (জরিনা) মা-বাবাকে দেখাশোনার ব্যাপারে বাধা দিতো। পরিবারের সাথে দেখা করতে গেলে তিনি প্রায়ই অপরিচিত কারোও সাথে কথা বলার জন্য আমাকে দোষারোপ করতো।

আফগানিস্তানে পারিবারিক এমন নৃশংসতা কিন্তু প্রায়ই ঘটে। গত বছরের জানুয়ারিতে দেশটিতে রেজা গুল নামক নারীর নাক কেঁটে দেয় তার স্বামী। নভেম্বর, ২০১৫-তে ব্যাভিচারের অভিযোগে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করা হয়। সেই বছরেরই মার্চে পবিত্র কোরান শরীফ পুড়ানোর মিথ্যা অভিযোগে কাবুলের তরুণী ফারখুন্দাকে গণপিটুনিতে এবং পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়াও ২০১৪ এর সেপ্টেম্বরেও দায়কুন্দি প্রদেশে স্ত্রীর নাক কেটে দেয় এক স্বামী। ২০১০-এ পালিয়ে যাওয়ার অভিযোগে অষ্টাদশী আয়েশার নাক ও কান কেটে দেয় তার স্বামী. যা টাইম ম্যাগাজিনের ফ্রন্ট কাভারে স্থান পায়।

Reneta

পারিবারিক সহিংসতার হাত থেকে নারী-শিশুদের রক্ষায় আফগান সরকার বারবার আইন করার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা। গতবারের প্রেসিডেন্ট হামিদ কারজাই যেমন সংসদের উভয় কক্ষেই অনুমোদনের পরও এই সংক্রান্ত আইনে সাক্ষর করেননি। ২০১৪ সালে তিনি খসড়া আইনে পরিবর্তনের নির্দেশ দেন- যা আক্রান্তদের ন্যায় বিচার পাওয়া গুরুতর ভাবে সীমিত করবে অভিযোগ সমালোচকদের। এছাড়াও তার উত্তরসূরি বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গানিও সহিংসতা ও হয়রানি থেকে নারী ও শিশুদের রক্ষায় প্রণিত খসড়া আইনে সংসদের নিম্নকক্ষে নভেম্বরে ও উচ্চকক্ষে ডিসেম্বরে পাশ হওয়া সত্যেও এখনও সম্মতি জানাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা এসে পৌঁছেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

পরবর্তী

‘কবিতা মানে না বর্বরতা’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব শুরু

পরবর্তী

‘কবিতা মানে না বর্বরতা’ স্লোগানে জাতীয় কবিতা উৎসব শুরু

ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বৃহস্পতিবার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT