চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে খুন করে আত্মহনন

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:৩৩ অপরাহ্ণ ১৮, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে রাসেল নামের এক ব্যবসায়ী। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে এর সাথে তৃতীয় কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিশ।

হাজারীবাগের গজমহল এলাকার এক বাড়িতে থাকতেন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী রাসেল ও তার স্ত্রী ইফাত আরা। ১৪ মাস আগে তাদের বিয়ে হয়। ট্যানারির চাকরি ছেড়ে স্ত্রীর দেয়া ৩ লাখ টাকায় ব্যবসা শুরু করেন রাসেল।

সোমবার সন্ধ্যায় নিজ ঘরে ব্যবসা বিষয়ে স্ত্রী ইফাত আরার সাথে রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেয় রাসেল। পরে কোন সাড়া শব্দ না পাওয়ায় পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

ধানমন্ডি জোন পুলিশের সহকারি কমিশনার (এসি) রেজাউল করিম বলেন, “ঘটনাটা সাড়ে সাতটা পৌনে আটটার দিকে হবে। আমরা আটটার পরে সংবাদ পেয়েছি। আমরা এসে ছেলেটাকে পেয়েছি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়, আর মেয়েটাকে পেয়েছি জবাই করা অবস্থায় খাটের উপরে।”

এ ঘটনার সাথে তৃতীয় কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরেই ঘটনাটি ঘটছে বলে সবাই আশংকা করছে জানিয়ে এসি রেজাউল করিম বলেন, কিন্তু তারপরও তদন্তের বিষয় আছে। তদন্ত করে যদি এর সাথে অন্য কিছু জড়িত থাকে সেটা আমরা উদঘাটনের চেষ্টা করবো।

এই ঘটনায় কাউকে আটক করা হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন, “এখন আমরা জিজ্ঞাসাবাদ করছি সবাইকে, যদি এরকম কিছু পাওয়া যায় তবে অবশ্যই আটক করা হবে।”

Reneta

ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাখুন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT