চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে পুরস্কৃত ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
- সেমি লিড, কৃষি, বাংলাদেশ
A A
অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

রোববার রাজধানীর একটি হোটেলে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সম্মানিত করার জন্য ৭ম বারের মতো আয়োজন করা হয় এই স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।

এ বছর সর্বমোট নয়টি কাটগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননায় ভূষিত হন উদ্যানতত্ত্ববিদ ড. এম, এ রহিম।

এছাড়া পুরস্কার পান বছরের সেরা কৃষক (পুরুষ মো. আকবর হোসেন, বছরের সেরা কৃষক (নারী) যৌথভাবে নয়ন সেলিনা ও মোছা. নুরুন্নাহার বেগম।

পরিবর্তনের নায়ক মো. জাহাঙ্গীর আলম শাহ, সেরা কৃষি সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, জুরি স্পেশাল মো. কুব্বাদ হোসাইন, সেরা কৃষি প্রতিষ্ঠান (গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেরা কৃষি প্রতিষ্ঠান (সহযোগিতা ও বাস্তবায়ন) রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) ও সেরা কৃষি প্রতিষ্ঠান (রপ্তানী) প্রাণ ডেইরি লিমিটেড।

প্রায় তিন শতাধিক আবেদনের ভেতর থেকে বাছাই শেষে জুরি বোর্ড উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডে পুরস্কৃত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুরি বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক এম এ সাত্তার মন্ডল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর ন্যাশনাল প্রোগ্রাম কন্সালটেন্ট ফরাজি বিনতে ফেরদৌস, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

অ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন ব্যক্তি ও প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘‘এ বছর যারা বিজয়ী হয়েছেন তারা সময়ের সেরা কৃষি নায়ক।  তাদের অদম্য চেতনায় আমরা অনুপ্রাণিত। করোনা মহামারি এবং নানান প্রতিবন্ধকতার ভেতর, এই কৃষি উদ্যোক্তারা এবং কৃষি প্রতিষ্ঠানগুলো তাদের কাজে একনিষ্ঠ থেকেছে এবং একটি তথ্যমতে আমরা বলতে পারি এই দুঃসময়ে ১৫০০ ও বেশি মানুষকে কৃষিকাজে যুক্ত রাখতে পেরেছে। তাদের অধ্যবসায় কৃষির প্রতি অনুরাগ, ত্যাগ, বিশেষত যখন তারা জানেন কোটি মানুষের খাদ্য চাহিদা মেটাতে কাজ করে যেতেই হবে, তখন তারা আরো বৃহৎভাবে এগিয়ে নিয়েছেন, একবারও পেছনে ফিরে তাকাননি। আমার কাছে এটি খুবই গর্বের এবং সম্মানের যে চ্যানেল আইয়ের সাথে এই যৌথ উদ্যোগটি আমরা প্রতিবছর উদযাপন করতে পারছি। আমরা সেইসব নায়কদেরই পুরস্কৃত করছি যারা শুধু নিজেকে নয়, দেশকে নিয়ে গেছেন উন্নয়নের এক অনন্য উচ্চতায়।”

প্রধান অতিথি বক্তব্য দিচ্ছেন একজন পুরুষ, পেছনে স্টেজ ও স্ক্রিন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভেচ্ছা বক্তব্যে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘‘কৃষকই বাংলাদেশের প্রধানতম নায়ক। তাদের হাতেই রচিত হয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। আমরা প্রায়ই তা ভুলে যাই। কিন্তু এই কৃষকরাই আমাদের শ্রমে, ঘামে আনাদের অন্ন জুগিয়ে যাচ্ছেন। কৃষক নিরন্তর চেষ্টায় এগিয়ে চলছেন। জলবায়ু পরিবর্তনের সময়ে তরুণ কৃষকরা প্রযুক্তিনির্ভর কৃষিতে অসামান্য সাফল্যের নজির গড়ছেন। প্রত্যেকেই বিশেষ মূল্যায়নের দাবি রাখেন। যারা অ্যাওয়ার্ড পেলেন স্ব স্ব ক্ষেত্রে তাদের অনেক বড় অবদান। এই নিবেদিতপ্রাণ মানুষদের সম্মানিত করতে পেরে চ্যানেল আই আনন্দিত।’’

পুরস্কারপ্রাপ্তরা কৃষিমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। নয়টি ক্যাটাগরিতে পুরস্কারের অর্থ হিসেবে সর্বমোট ২২ লাখ টাকা প্রদান করা হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ উইকেটে জিতল উইন্ডিজ

পরবর্তী

রানবন্যার ম্যাচে জিতল পাঞ্জাব

পরবর্তী
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং মুহূর্ত, রানবন্যার ম্যাচে জিতল পাঞ্জাব. Channel i News - চ্যানেল আই নিউজ

রানবন্যার ম্যাচে জিতল পাঞ্জাব

অস্কার ২০২২ সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২২: সেরা পার্শ্ব-অভিনেত্রী আরিয়ানা ডিবোস

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT