চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস নয়, সাকিবকেই সেরা মানছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
England and Bangladesh cricketers in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই বিশ্বসেরা অলরাউন্ডারের আসনটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। সময়টাতে অনেক অলরাউন্ডারই সাকিবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, বারকয়েক টপকেও গেছেন টাইগার তারকাকে। কিন্তু ধরে রাখতে পারেননি অবস্থান। সাম্প্রতিক সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খুব কাছে চলে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

ব্যাটে-বলে সমান কার্যকর স্টোকস আইসিসির পয়েন্ট টেবিলে দ্রুতই ছাড়িয়ে যেতে পারেন সাকিবকে। ইংলিশ অলরাউন্ডার যদি সেটি পারেনও তাতেও স্টোকসকে সেরা মানছেন না তার স্বদেশী নাসের হুসেইন। সাবেকদের কাতারে যাওয়া ইংলিশ গ্রেটের চোখে সাকিবই এগিয়ে, একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে।

এই মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার কে? তুলনা টানতে স্কাই-স্পোর্টসের এক কলামে সাবেক অধিনায়ক নাসের লিখেছেন, ‘আমার ভোটটা সাকিবকেই দিচ্ছি। স্টোকসের কার্যকারিতা মূলত সাদা বলে। আগামী বছরগুলোতে সে চ্যালেঞ্জিং একজন ক্রিকেটার হয়ে উঠবে, তাতে কোনও সন্দেহ নেই।’

র‍্যাঙ্কিংয়েই প্রতিফলিত হচ্ছে নাসেরের বক্তব্যের সত্যতা। কেবলমাত্র ওয়ানডে ক্রিকেটেই সেরা পাঁচ অলরাউন্ডারের চারে উঠে এসেছেন বেন স্টোকস। টি-টুয়েন্টির সেরা দশে নিজেকে তুলে নিতে পারেননি এখনো। আর ক্রিকেটের তিন ফরম্যাটেই অবিসংবাদিত ভাবে সেরা অলরাউন্ডারের আসন ধরে রেখেছেন সাকিব।

বিশ্রাম চান বলে আপাতত ছয় মাস টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তাতে সাকিবের ক্রিকেটীয় দক্ষতায় খুব একটা মরচে পড়বে না বলেই মনে করছেন নাসের, ‘আমি জানি যে সাকিব ছয় মাস টেস্ট খেলবে না। কিন্তু উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে তার যে অভিজ্ঞতা তাতে আরও লম্বা একটা সময় ধরে সে পরিপূর্ণ অলরাউন্ডারই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানি প্রেমিকাসহ সিগারেট হাতে নিউইয়র্কের রাস্তায় রণবীর

পরবর্তী

জাতিসংঘে আবেগঘন কণ্ঠে রোহিঙ্গাদের মনে করলেন শেখ হাসিনা

পরবর্তী
শেখ হাসিনা জাতিসংঘে আবেগঘন ভাষণে রোহিঙ্গাদের স্মরণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে আবেগঘন কণ্ঠে রোহিঙ্গাদের মনে করলেন শেখ হাসিনা

রোহিঙ্গা শিশু ও নারীদের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান নেই কেন?

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT