চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস নৈপুণ্যে ইংল্যান্ডের ফেভারিটের মতই শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে দলকে এনে দিয়েছেন দারুণ এক সংগ্রহ। খেলেছেন সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস। বল হাতেও দারুণ উজ্জ্বল বেন স্টোকস। নিয়েছেন দুটি উইকেট। ব্যাটে-বলে অগ্রণী থেকে ২০১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিটের মতো এক জয়ের পথ দেখালেন এ অলরাউন্ডার। হয়েছেন ম্যাচসেরা।

বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের ৩১১ রানের বিপরীতে ২০৭ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা।

বড় লক্ষ্য, শুরুটাও হওয়া চাই মজবুত। সেই লক্ষ্যে শুরুতেই আঘাত পায় সাউথ আফ্রিকা। চতুর্থ ওভারেই জফর আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়েন প্রোটিয়াদের অন্যতম ব্যাটিং ভরসা হাশিম আমলা।

আমলার বদলে নেমে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি এইডেন মার্করাম। ১১ রানের করে সেই আর্চারের বলেই স্লিপে ধরা পড়েন জো রুটের হাতে। সাউথ আফ্রিকার সংগ্রহ তখন সবে ৩৬।

দুই সতীর্থকে হারিয়ে সাবধানে দলকে টানতে থাকেন কুইন্টন ডি কক। দেখা পান নিজের ২১তম ফিফটিরও। তাকে ফিরিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান পেসার লিয়াম প্লাঙ্কেট। অন্যপ্রান্তে আর্চার তোপে আগেই ফিরেছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

ডি কক ফিরলে আস্তে আস্তে দলকে টানতে থাকেন ফন ডার ডুসেন। ভয়ঙ্কর আর্চারের বলে মঈন আলিকে ক্যাচ দিয়ে থামে তার ৫০ রানের প্রতিরোধও।

Reneta

ডুসেন ফেরার পর থিতু হতে পারেননি আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যান। ব্যথা নিয়ে আমলা নেমেছিলেন আবারও, কিন্তু প্লাঙ্কেটের বলে ইংলিশ উইকেটরক্ষক বাটলারের হাতে ধরা পড়েন কেবল ১৩ রানে।

শেষদিকে আন্দিলে ফেলুকোয়ও আর ইমরান তাহিরের উইকেট নিয়ে প্রোটিয়াদের লেজ মুড়ে দেন স্টোকস। ১০ ওভার বাকি থাকতেই থামে সাউথ আফ্রিকা।

স্টোকস ২টি, প্লাঙ্কেট ২টি, আর্চার ৩টি, রশিদ ও মঈন নিয়েছেন একটি করে উইকেট।

ওভালে শুরুতে ধাক্কা খেয়েছিল ইংল্যান্ডও। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বলটি প্রথমবারের মতো কোনো স্পিনারকে দিয়ে করানোর নজির গড়েন প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ইমরান তাহিরের হাতে বল তুলে দেন। মুখোমুখি দ্বিতীয় বলেই রানের খাতা খুলতে না পারা জনি বেয়ারস্টোকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে আস্থার প্রতিদান দেন তাহিরও।

তারপরও জেসন রয়, জো রুট, ইয়ন মরগান ও বেন স্টোকসের ফিফটিতে তিনশ পেরোনো সংগ্রহ গড়েছে ইংল্যান্ড।

দুটি শতরানের জুটি আসে। প্রথমটি আসে রয় ও রুটের ব্যাটে। দুজনে যোগ করেন ১০৬ রান। দুজনেই ফিরেছেন ফিফটি পার করেই। ৮ চারে ৫৩ বলে ৫৪ রানের ইনিংস রয়ের। ৫ চারে ৫৯ বলে ৫১ রানের ইনিংস রুটের। দুজনেই দ্রুত আইট হন ফিফটি করে।

পরপর দুই উইকেট হারিয়ে অবশ্য ভেঙে পড়েনি স্বাগতিকরা। আরেকটি শতরানের জুটি গড়ে ধাক্কা সামলান মরগান ও স্টোকস। এই জুটিও ঠিক ১০৬ রানের। মরগানের বিদায়ে ভাঙে। ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস আসে অধিনায়কের থেকে।

চার ফিফটির বড়টি স্টোকসের। ৯ চারে ৭৯ বলে ৮৯ রানের। এগারো রানের জন্য শতক হাতছাড়া করেছেন এ অলরাউন্ডার। পরে জস বাটলার ১৮ ও ক্রিস ওকসের ১৩ রানে তিনশ পেরিয়ে যায় ইংল্যান্ড।

প্রোটিয়াদের মধ্যে ৩ উইকেট নিয়ে সেরা লুনগি এনগিডি, যদিও খরচ করেছেন ৬৬ রান। ২টি করে উইকেট নিয়েছেন তাহির ও কাগিসো রাবাদা, যথাক্রমে ৬১ ও ৬৬ করে রান খরচ করে। ৮ ওভারে ৪৪ রান দিয়ে ফেলুকোয়ও নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড বিশ্বকাপ দলবিশ্বকাপ-২০১৯বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT