চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টোকস কেলেঙ্কারিতে দুনিয়াটাই পাল্টে গেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক তার দলের সংস্কৃতি ও নৈতিক কাজের সমর্থন করলেও বেন স্টোকসের ঘটনাবলি তার দেশের দুনিয়াটাই পাল্টে দিয়েছে বলে স্বীকার করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দলের কেউ যেন আর এমন ভুল না করেন।

একটি পানশালায় মারামারি করে বর্তমানে জাতীয় দলে নিষিদ্ধ ইংলিশ তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাশেজে তার অভাব টের পাচ্ছে দল। প্রথম দুটি টেস্টেই হেরে সিরিজ হাতছাড়া হওয়ার উপক্রম।

বৃহস্পতিবার অ্যাশেজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে। এই ম্যাচের মধ্যদিয়ে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসাবে ১৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন কুক। মাইলফলকের ম্যাচে নামার আগে স্টোকসের ঘটনা থেকে দলের অন্যদের শিক্ষা নেয়ার আহবান জানার এই নিরেট ভদ্রলোক।

কুক বলেন, ‘এটা (স্টোকসের ঘটনা) একটি খুব অদ্ভুত ব্যাপার হয়েছে। সেপ্টেম্বর থেকে ইংলিশ ক্রিকেট দলের জন্য দুনিয়াটাই পাল্টে গেছে। সত্যিই বলতে গত কয়েক মাস ধরে আমরা সেটা বুঝতে পারছি ‘

বর্তমানে জাতীয় দলে নিষিদ্ধ থাকলেও নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন স্টোকস। পুলিশি তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই ’ব্যাড বয়ের’ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

স্টোকসের ঘটনার পর আরও দুজন ইংলিশ ক্রিকেটার বিতর্কে জড়িয়েছেন। উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও ওপেনার বেন ডাকেট।

Reneta

অ্যাশেজের চলতি সিরিজে রান পাচ্ছেন না কুক। গত চার ইনিংসে মাত্র ৬২ রান করেছেন ইংল্যান্ডের এই নির্ভরযোগ্য ওপেনার। তাই ইতিমধ্যেই তাকে সম্ভাব্য অবসরের তালিকায় রাখতে শুরু করেছেন সাবেক ক্রিকেটাররা। যদিও তার ফর্ম নিয়ে ভাবতে নারাজ সাবেক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন তার মূল লক্ষ্য, ‘আমি এই (অবসর) ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিইনি। আগামী ম্যাচে ভাল খেলার উপরেই ফোকাস করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজবেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT