চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরির পর অভিষিক্ত রোল্যান্ড ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ওভালে অভিষিক্ত টোবি রোল্যান্ড-জোন্সের তোপে ৮ উইকেটে ১২৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের থেকে এখনো ২২৭ রানে পিছিয়ে আছে তারা। প্রথম ইনিংসে স্বাগতিকরা ৩৫৩ রান তুলে অলআউট হয়েছে।

ব্যাটিং স্বর্গ ওভালে প্রথম দিনে বৃষ্টির বাগড়া ছিল বিরতি দিয়ে দিয়ে। তাতে সুইং ও সিম মুভমেন্টের ফায়দা ভালোই লুটেছেন প্রোটিয়া বোলাররা। দ্বিতীয় দিনে ইংল্যান্ডের পেস আক্রমণ ছাড়িয়ে গেল সবকিছুকেই।

যাতে নেতৃত্ব দিয়েছেন ৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৩৯ উইকেট নেয়ার পর টেস্টে অভিষেক হওয়া টোবি রোল্যান্ড-জোন্স। নিয়েছেন ৪ উইকেট। এক সময় ৬১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল প্রোটিয়ারা। শেষদিকের প্রতিরোধে আরো বড় লজ্জা এড়িয়েছে তারা।

Banglabid

নিজের দ্বিতীয় ওভারে ডিন এলগারকে (৮) ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট নেন রোল্যান্ড। পরের দুই ওভারে হেইনো কুন (১৫) ও হাশিম আমলাকে (৬) ফেরান। কুইন্টন ডি কককে (১৭) ফিরিয়ে ভয়ঙ্কর এক স্পেলের সমাপ্তিই টানেন এই পেসার।

সেখান থেকে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের জোড়া আঘাতে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (১) ও ক্রিস মরিসকে (২) ফেরান তিনি। বেন স্টোকস ৫ রান করা কেশভ মহারাজকে সাজঘরে পাঠিয়ে ষোলোকলা পূর্ণ করার চেষ্টা করেছিলেন।

কিন্তু কাগিসো রাবাদার ৩০ ও টেম্বা বাভুমার অপরাজিত ৩৪ রানে অলআউট ঠেকিয়ে দিন শেষ করে আফ্রিকানরা। শুক্রবার সকালে পেটের পীড়া নিয়ে মাঠ ছাড়া পেসার ভারনন ফিনল্যান্ডার তৃতীয় দিনে বাভুমার সঙ্গে মিলে কিছু একটা করতে পারলে আরো খানিকদূর এগোনোর সুযোগ থাকছে সফরকারীদের।

Reneta

এর আগে স্টোকসের সেঞ্চুরিতে সাড়ে তিনশ পেরিয়ে যায় ইংলিশরা। অ্যালিস্টার কুক অবশ্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। ৪ উইকেটে ১৭১ রানে দিন শুরু করার সময় ৮২ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি উদ্বোধনী। ফিরেছেন আর মাত্র ৬ রান যোগ করেই।

পরে জনি বেয়ারস্টো ৩৬, মঈন আলি ১৬ ও রোল্যান্ড-জোন্স ২৫ রানে ফিরে গেলেও দমে যাননি স্টোকস। ৯১ রানে থাকার সময় মহারাজকে টানা তিন ছক্কা হাঁকানোর পথেই শতক পূর্ণ করেছেন। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তার। শেষ পর্যন্ত ৯ চার ও ৩ ছয়ে ১৫৩ বলে ১১২ রানে থেমেছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানিতে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর

পরবর্তী

ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

পরবর্তী

ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

যে চিকিৎসা নিতে বাংলাদেশে বিদেশি রোগী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT